১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নৌ উপদেষ্টার কাছে জানতে চান চসিক মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার ‘চাঁদাবাজির’ যে অভিযোগ নৌপরিবহন উপদেষ্টা করেছেন—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা ও সংশ্লিষ্টদের নাম জানতে চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় চসিক জনসংযোগ শাখার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক ভিডিও বার্তায় মেয়র বলেন, “নৌপরিবহন উপদেষ্টা সাহেব সম্প্রতি বলেছেন যে, মেয়রদের চোখ সবসময় বন্দরের দিকে থাকে এবং রক্ষক ভক্ষক হয়ে যায়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি তাকে ফোন করি। তিনি জানান, এটা নাকি বিগত মেয়রদের প্রসঙ্গে বলেছেন, বর্তমান মেয়রকে নিয়ে নয়।”তবে উপদেষ্টার আরেক বক্তব্য—বন্দরে দৈনিক দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি—এ বিষয়ে মেয়র প্রশ্ন তুলেছেন। তিনি বলেন,“চট্টগ্রামবাসী জানতে চায়, বন্দর থেকে প্রতিদিন দুই কোটি টাকার চাঁদা কারা তোলে? যদি প্রতিদিন দুই কোটি টাকা ওঠে, তবে মাসে ৬০ কোটি ও বছরে ৭২০ কোটি টাকা হয়। এত বড় অঙ্কের টাকা কারা লুটছে? নৌ উপদেষ্টা নাম প্রকাশ করুন।”মেয়র আরও বলেন, “আমি চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে এসব চাঁদাবাজকে প্রতিহত করব—এ ঘোষণা করছি।”উল্লেখ্যঃ গত সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন,“চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কত অবৈধ টাকা ওঠে—এটা কেউ জানতে চায় না। আমি একটি রাফ ফিগার বলতে পারি। আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা প্রতিদিন ওঠে। বন্দর এলাকায় গেলে তারা হয়ত আরও বেশি বলবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page