১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

নৌকা মার্কার প্রার্থীর দাবিতে কিশোরগঞ্জে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 

আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারী-০৪ (কিশোরগঞ্জ- সৈয়দপুর) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর দাবিতে বাংলাদেশ আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী,স্মার্ট বাংলাদেশের প্রবক্তা,দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সানুগ্রহ দৃষ্টি আকর্ষণে এবং জাতির উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশীগণ কিশোরগঞ্জে যৌথ মতবিনিময় ও আলোচনা সভা করেছেন। শুক্রবার (১২মে) বিকালে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ বিদ্যালয় প্রাঙ্গণে আওয়মীলীগ কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা করা হয় । উপজেলা আওয়ামীলীগের ‘ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সভায় এক দফার এক দাবি মাঝি চাই নৌকার স্লোগান তুলে বক্তব্য দেন,আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সংস্কৃতি বিষয়ক সদস্য মোশারফ হোসেন,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ও ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী আমেনা কোহিনুর,কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট।এসময় কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সহস্রাদিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন,মহজোটের কারণে বিগত ১০ দশ বছর ধরে এ সংসদীয় আসনে কোন নৌকার প্রার্থী দেওয়া হয়নি।একবার এ আসনে আওয়ামীলীগের এমপি দেওয়া হয়েছিল। তখন দৃশ্যমান নানা উন্নয়ন হয়েছে।বর্তমানে দেশে নানা উন্নয়নের ঢেউ উঠলেও এ আসনের জাপার এমপি সেরকম কোন দৃশ্যমান উন্নয়ন করেননি। টিআর,কাবিখা,কাবিটা বরাদ্দের টাকা লুটপাটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্য করেছেন। তাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে এ সংসদীয় আসনে নৌকা মার্কার প্রার্থীর বিকল্প নেই।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page