২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নেছারাবাদে শতবর্ষী গাছ ও বাজার রক্ষার দাবি এলাকাবাসীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আজিজুল ইসলাম,নেছারাবাদ,পিরোজপুর >>> নেছারাবাদের ঐতিহ্যবাহী সাগরকান্দা বাজার ও শতবর্ষী পাঁচটি রেইনট্রি গাছ নদীভাঙনের কবলে পড়ে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাগরকান্দা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বাংলার “সুইজ খাল” নামে পরিচিত গাবখান নদীর তীরে অবস্থিত এই প্রাচীন হাট ও গাছগুলো রক্ষার দাবিতে এলাকাবাসী প্রশাসনের কাছে জোর আহ্বান জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরকান্দা হাট নেছারাবাদের অন্যতম প্রাচীন হাট, যার ইতিহাস প্রায় এক শতাব্দীরও বেশি পুরোনো। হাটের পাশে নদীর তীরে দাঁড়িয়ে থাকা বিশাল রেইনট্রি গাছগুলো এ হাটের সৌন্দর্য ও পরিবেশের প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক নদীভাঙনে গাছগুলোর গোড়া নদীতে ধসে যাচ্ছে, ফলে যেকোনো সময় এগুলো নদীতে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।স্থানীয়রা জানান, এই হাট থেকে সরকার প্রতিবছর প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা রাজস্ব আয় করে। হাটের চারপাশে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ এবং শতবর্ষী গাছগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হলে এই অঞ্চলের পরিবেশ, ঐতিহ্য ও অর্থনৈতিক কার্যক্রম টিকিয়ে রাখা সম্ভব হবে।স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মো. রুবেল আল মামুন বলেন,বাজারের গাছগুলো আমাদের পূর্বপুরুষের হাতে রোপণ করা। এগুলো শুধু গাছ নয়, আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। ইতিমধ্যে বাজারের অনেকাংশই নদীতে ভেঙে গেছে। নদীভাঙনের কারণে গাছগুলো ঝুঁকির মুখে পড়েছে। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে এই গাছ ও ঐতিহ্যবাহী হাটকে রক্ষা করুক। প্রয়োজনে এলাকাবাসীও সহযোগিতা করতে প্রস্তুত।একইভাবে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সদস্য মো. জিয়াউদ্দিন তৌহিদ বলেন,সাগরকান্দা হাট আমাদের দাদাদের সময় থেকে গড়ে ওঠে এবং ওই গাছগুলোও তাঁদেরই লাগানো। এমনকি হাটের জায়গাও আমাদের রেকর্ডীয়। প্রয়োজনে আমরা আরও জায়গা ছাড়তে রাজি। হাট ও গাছ উভয়ই সরকারি সম্পদ। যদি দ্রুত নদীভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে শতবর্ষের ঐতিহ্য বিলীন হয়ে যাবে—নষ্ট হবে হাটের সৌন্দর্য ও পরিবেশ।এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন,বিষয়টি আমরা অবগত হয়েছি। পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাছ ও হাট রক্ষায় যথাসম্ভব পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page