২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নিম্নমানের কাজের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি তদন্তে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> সরকারি কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় চট্টগ্রামের সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী সাংবাদিক সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার ট্র্যাকিং নম্বর: BHIESS, জিডি নম্বর- ৬১২।জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম ঢেমশা সতিপাড়া এলাকার ‘ফজর আলী ভেন্ডার’ পুকুরে জনস্বার্থে একটি ঘাট নির্মাণের জন্য গত ১২ নভেম্বর ২০২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন করেন সাংবাদিক মোহাম্মদ হোছাইন। আবেদনের প্রেক্ষিতে সরকারি বরাদ্দ মঞ্জুর হলে উক্ত কাজের সাব-কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পান মোঃ নুরুল আবছার (৫২)।গত ১৩ মে সকালে নির্মাণ শ্রমিকরা কাজ শুরু করতে এলে স্থানীয় এলাকাবাসী ও মোহাম্মদ হোছাইন দেখতে পান যে, ব্যবহৃত মালামাল অত্যন্ত নিম্নমানের ও কাজের অনুপযোগী। সরকারি কাজের মান বজায় রাখার স্বার্থে এলাকাবাসী তখন শ্রমিকদের নিম্নমানের মালামাল দিয়ে কাজ করতে নিষেধ করেন।অভিযোগ উঠেছে, এই বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওইদিন দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সাব-কন্ট্রাক্টর নুরুল আবছার তার ব্যক্তিগত মোবাইল থেকে মোহাম্মদ হোছাইনের ফোনে কল করেন। ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মিথ্যা অপবাদ দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।সাংবাদিক মোহাম্মদ হোছাইন বলেন, “সরকারি বরাদ্দের কাজ সঠিক নিয়মে সম্পন্ন করার দাবি জানানো আমার নাগরিক অধিকার। কিন্তু এই দাবি তোলায় আমাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “সাধারণ ডায়েরিভুক্ত বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”এদিকে, একজন পেশাদার সাংবাদিককে পেশাগত ও নাগরিক দায়িত্ব পালনে বাধা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page