৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মোটরসাইকেলের শোভাযাত্রা অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল যুদ্ধ উত্তেজনার মাঝেও জ্বালানিবাহী ৮ জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় সখিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পাহাড় কাটলে রক্ষা নেই: সাতকানিয়ায় অবৈধ ইট ধ্বংস ও সংযোগ সড়ক উচ্ছেদ কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুলিশ সদস্যের বাড়ি পুড়ে ছাই পাহাড় ও কৃষিজমি রক্ষায় উত্তাল সাতকানিয়া কেরানীহাটে নামী ব্র্যান্ডের লোগো জালিয়াতি: ‘Revoln’ শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা

নারী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুজা মিয়া।কিশোরগঞ্জ, নীলফামারী।

নারী তুমি আজ সকাল থেকে
সকল কাজকে দিবেই ফাঁকি,
নারী তুমি আজ কাজের মাঝে
নিজেকে জন্য সময় দিও বেশি।

নারী তুমি প্রতিদিন কাজ কর
পুরুষতান্ত্রিক সমাজের জন্য,
নারী আজ একটু সময় দিয়ো
নিজের মনের ভালোর জন্য।

নারী তুমি নিজের শরীরটাকে
একটু আদর, যত্ন ,ভালবাসো,
নারী তুমি একান্তে একলা মনে
মনের সুখের আবেগে ভাসো।

নারী তুমি দক্ষিণের হাওয়ার
একলা মনের সঙ্গী হয়ো আজ,
নারী তুমি দিনভর যতন করে
নিজেকে সাজিয়ে নিয়ো আজ।

নারী তুমি আজ স্বাধীন হয়ো
নারীদিবসের অধিকারের দিনে,
নারী তুমি বুঝিয়ে দিয়ো আজ
মা, বোন ও নারী শব্দের মানে।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page