১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ এনামুল হক,নড়াইল >>> কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্বরণে নড়াইলে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। এছাড়া কারবালা চত্বরে মাতম ও আলোচনা অনুষ্ঠিত হয়।রবিবার ৬ জুলাই বিকাল ৩ টার দিকে নড়াইল পৌরসভার উজিরপুর আবু তালিব (রা.)মসজিদের সামনে থেকে “তাজিয়া মিছিল’টি বের হয়।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী কাশিয়াড়া গ্রামে অবস্থিত কারবালার মাঠে গিয়ে শেষ হয়।মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত নানা বয়সী মানুষ কালো পোশাক পরে কারবালা’র মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে,হায় হাসান,হায় হোসেন,মাতম ও বুক চাপড়ে মাতম করতে থাকে।তাজিয়া মিছিল শেষে কাশিয়াড়া কারবালার মাঠে স্মরণ সভায় ইমাম হোসাইন (রা.)এর আত্মত্যাগের ঘটনাসহ আশুরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী মোর্তজা,হুজ্জাতুল ইসলাম মাওলানা ইয়ানূর হোসেন,সৈয়দ মাহবুব আলী জায়দী,মাওলানা মোঃ ইব্রাহিম খলিল,মোঃ আজগর আলী প্রমুখ।আলোচকবৃন্দ বলেন, মহররম মাসের ১০তারিখকে বলা হয় ‘আশুরা’। হিজরি ৬১সনের ১০ মহররমে ইরাকের কুফা নগরের কাছে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সঙ্গী-সাথীসহ নৃশংসভাবে শহীদ হন ইমাম হোসাইন (আঃ)। ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (আঃ) এর আত্মত্যাগের ঘটনা যুগে যুগে ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। বক্তারা. ইয়াজিদ ও তার দোসরদের এহেন জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ইমাম হোসাইন (আঃ) এর পবিত্র জীবন ও আদর্শে উজ্জীবিত হয়ে সঠিক ইসলাম ধর্মের আলোকে জীবন যাপন করতে সকলের প্রতি আহবান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page