১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী সখিপুরে চাঞ্চল্যকর শিশু সামিয়া হত্যার আসামী সাব্বির-এর  মৃত্যুদন্ড মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা চট্টগ্রাম সাতকানিয়া আগুনে পুড়ে ৫বাড়িঘর ভস্মিভূত! বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করলেন নজরুল ইসলাম আজাদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নগরকান্দার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করাও জরুরি। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হলে গ্রামের ছেলে-মেয়েরা খেলাধুলার সুযোগ পাবে এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে।”তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এডিপির আওতায় সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অনেক নারী আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন এর আগে একই দিন সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা হাসপাতাল সংলগ্ন মন্দিরে আয়োজিত  রথযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল
শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি
চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী
সখিপুরে চাঞ্চল্যকর শিশু সামিয়া হত্যার আসামী সাব্বির-এর  মৃত্যুদন্ড
মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা
চট্টগ্রাম সাতকানিয়া আগুনে পুড়ে ৫বাড়িঘর ভস্মিভূত!

You cannot copy content of this page