২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল ও যুবদলের উদ্যোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ব্রহ্মপুত্র নদে জমে থাকা কচুরিপানা অপসারণ ও নদের স্বাভাবিক প্রবাহ সচল রাখার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদল।দীর্ঘদিন ধরে নদে কচুরিপানা জমে থাকায় নৌ চলাচল ও নদের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে পৌরবাসীর দুর্ভোগ লাঘব এবং নদকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ,জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুরুল হোসেন মনজু, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বিপ্লব মন্ডল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ সময় নেতৃবৃন্দ বলেন, নদ-নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page