- কলমে:- নাজিম উদ্দিন
দেশটার রন্ধে রন্ধ্রে
দুর্নীতিতে গেছে ভরে,
সমাজের মানুষেরা
ভালো রবে কি করে।
ঘুষ আর সুদ যেন
এখন ডালভাত,
ঘুষখোরের দাপটে
ভালোরা কুপোকাত।
অফিসের ফাইলেতে
চাকা যেন আছে,
টাকা দিলে চাকা চলে
না দিলে থাকে বসে।
দুর্নীতিবাজ ধরে যদি
জেলে ভরা যেত,
দেশবাসী অল্প হলেও
একটু শান্তি পেত।





মন্তব্য