৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাসুদ রানা। আজ শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে সখিপুর প্রেসক্লাব-এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, সহকারী পরিচালক আবজাউল আলমের সঙ্গে তার কোনো ব্যক্তিগত, পারিবারিক বা পূর্বপরিচিত সম্পর্ক কিংবা বিরোধ ছিল না। ঘটনার দিনই প্রথম তাদের পরিচয় হয়।তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও তারা পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়ে হয়রানির শিকার হন। পরে আবেদন গ্রহণের অনুরোধ জানাতে সহকারী পরিচালকের কক্ষে গেলে কথোপকথনের একপর্যায়ে ভিডিওটি ধারণ করা হয়।সংবাদ সম্মেলনে ওই ভুক্তভোগী পাসপোর্ট অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রতি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া পাসপোর্ট অফিসে দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা ও ঘুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণমাধ্যমকে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ এবং সমাজের সব শ্রেণির মানুষকে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান ওই ভুক্তভোগী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু
খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা
চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত
“দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ

You cannot copy content of this page