২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: চাটখিলে ব্যারিস্টার খোকন এমপি খাগড়াছড়ি পানছড়িতে ১১ পূজামণ্ডপে দুর্গোৎসব, ড্রোনে নজরদারিসহ বিজিবির নিরাপত্তা জোরদার মহাঅষ্টমীতে কিশোরগঞ্জে মণ্ডবে মণ্ডবে ভক্ত দর্শনার্থীদের ঢল ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। পটিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি রুমার শাড়ি বিতরণ সাতকানিয়া-লোহাগাড়ায় দুর্গোৎসবে এমপি শাহজাহান চৌধুরীর নতুন বস্ত্র বিতরণ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: চাটখিলে ব্যারিস্টার খোকন এমপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি:

পার্শ্ববর্তী দেশ ভারতে কী ধরণের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তা আমাদের জানার প্রয়োজন নেই; দল-মত ও ধর্ম নির্বিশেষে ‘দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার’—এই নীতি বুকে ধারণ করে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “ভারতে সাম্প্রদায়িক মৌলবাদের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মৌলবাদ কখনো শান্তি আনতে পারে না। আমরা একসময় গর্ববোধ করতাম যে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, কিন্তু বর্তমানে সেখানে মৌলবাদের কারণে অশান্তি তৈরি হয়েছে। আমরা সেই ভুলের পুনরাবৃত্তি এ দেশে হতে দেব না। মৌলবাদ সমাজ, শান্তি ও সাম্যের শত্রু। এই মৌলবাদ যাতে এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে একে প্রতিহত করতে হবে।”ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুজব ছড়িয়ে যাতে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।” এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আগে একটি ধারণা ছিল যে আপনারা একটি বিশেষ দলকে ভোট দেন। কিন্তু বিগত নির্বাচনে আপনারা সেই ধারণা ভুল প্রমাণ করেছেন এবং বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনেছেন।”এদিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল উপজেলার ১২টি পূজা মণ্ডপে দলের শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন। একই দিন তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক সাহাপুর-দশঘরিয়া বাজার রাস্তা মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পাল্লা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আবু ছায়েদ চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া ও আনিস আহমেদ হানিফ।এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, তারেক আজিজ শিপন, আব্দুর রহমান সুজন এবং জগন্নাথ মন্দিরের সভাপতি উত্তম কুমার দাসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

খাগড়াছড়ি পানছড়িতে ১১ পূজামণ্ডপে দুর্গোৎসব, ড্রোনে নজরদারিসহ বিজিবির নিরাপত্তা জোরদার
মহাঅষ্টমীতে কিশোরগঞ্জে মণ্ডবে মণ্ডবে ভক্ত দর্শনার্থীদের ঢল
ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার
রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
পটিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু।
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড়
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি রুমার শাড়ি বিতরণ
সাতকানিয়া-লোহাগাড়ায় দুর্গোৎসবে এমপি শাহজাহান চৌধুরীর নতুন বস্ত্র বিতরণ

You cannot copy content of this page