১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

“ত্রিশালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা ত্রিশাল উপজেলা প্রতিনিধি>>> “ত্রিশালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান” পরিচালিত হয়েছে।বুধবার ত্রিশাল শহরের প্রধান সড়ক ও তার আশপাশের এলাকায় অবৈধভাবে দখল করা দোকানপাট ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়,যা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল।সড়কের পাশে অবৈধ বাজার বসানোর ফলে রাস্তাটি সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হচ্ছিল,এবং সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা দেখা দিচ্ছিল।এই অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এবং সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।তাদের দক্ষ পরিচালনায় উচ্ছেদ কার্যক্রমটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।প্রশাসনের দাবি,এই উচ্ছেদের ফলে সড়ক পরিবহন আরও নিরাপদ ও কার্যকর হবে,যানজট কমবে, এবং এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন,এটি দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সহায়ক হবে।তবে,উচ্ছেদ অভিযানের ফলে কিছু ব্যবসায়ী অসন্তুষ্ট হয়েছেন।তাদের অভিযোগ,রাস্তার পাশে থাকা দোকানগুলো তাদের পরিবারের আয়ের প্রধান উৎস ছিল।যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হঠাৎ করে উচ্ছেদ কার্যক্রম চালানোর কারণে তারা চরম আর্থিক সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা মনে করেন,যদি আগেই তাদের পুনর্বাসনের উপযুক্ত পরিকল্পনা করা হতো,তাহলে পরিস্থিতি আরও মানবিকভাবে সমাধান করা যেতো।অন্যদিকে,ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ ও যাত্রীরা এই উচ্ছেদ অভিযানকে ইতিবাচকভাবে নিয়েছেন।তাদের মতে, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় যত্রতত্র সিএনজি এবং অন্যান্য যানবাহন দাঁড়িয়ে যাত্রী ওঠানামার কারণে প্রতিদিনই যানজটের মুখোমুখি হতে হয়েছে।অবৈধ দোকান সরিয়ে ফেলার ফলে সড়কটি আগের তুলনায় প্রশস্ত হবে এবং যানবাহনের চলাচল সহজ হবে,জ্যাম অনেকটা হ্রাস পাবে।ভবিষ্যতে ত্রিশাল নজরুল কলেজ মার্কেটের সামনের সড়ক এবং ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় আর কোনো অবৈধ দোকানপাট বা বাজার বসানো না হয়,সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।তারা মনে করেন, এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং প্রয়োজন,যাতে পুনরায় অবৈধ স্থাপনা তৈরি না হয় এবং জনসাধারণের চলাচল সুরক্ষিত থাকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র।
চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার
সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা
উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page