১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি

  

কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এয়ার ফোর্স ওয়ানকে লক্ষ্যবস্তু করা হতে পারে- এমন হুমকির কারণে গত মাসে তুরস্ক সফরের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গোপনে ছোট একটি সরকারি বিমানে তুলে দেয়া হয়। বিষয়টি সম্পর্কে অবহিত এক ব্যক্তি বুধবার এ তথ্য জানিয়েছেন। সূত্রটি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের আঙ্কারা সফরের শেষ দিনে ওই হুমকির উদ্ভব হয়। তখন ইরানের সঙ্গে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। সিক্রেট সার্ভিস হুমকিটিকে বিশ্বাসযোগ্য ও আসন্ন বলে মনে করে। এরপর মার্কিন প্রেসিডেন্টের গতিবিধি গোপন রাখতে নজিরবিহীন এক অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যটি কোথা থেকে এসেছিল, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ওই সূত্র। তবে তিনি বলেছেন, কর্মকর্তাদের প্রস্তুতির জন্য হাতে খুব বেশি সময় ছিল না এবং শেষ মুহূর্তে পরিকল্পনাটি করা হয়। বিষয়টি সম্পর্কে অবহিত দ্বিতীয় একটি সূত্র জানিয়েছেন, ট্রাম্পের বিরোধীদের পক্ষ থেকে কীভাবে ওই হুমকি বাস্তবায়ন করা হবে, তার কোনো স্পষ্ট পরিকল্পনা ছিল না। বরং শুধু হামলার অভিপ্রায় ছিল। এ কারণেই বিমানগুলোকে উড্ডয়ন করতে দেয়া হয়েছিল।

প্রথম সূত্রের ভাষ্য অনুযায়ী, ৮ই জুলাই তুরস্ক থেকে উড্ডয়নের আগে ট্রাম্প ও তার অল্প কয়েকজন সহযোগী একটি ক্যাটারিং ট্রাকের আড়ালে গোপনে বড় নীল-সাদা প্রেসিডেন্টের বিমান থেকে অপেক্ষাকৃত ছোট ও সাধারণ দেখতে সি-৩২এ বিমানে চলে যান। একই সময়ে এয়ার ফোর্স ওয়ান আলাদাভাবে উড্ডয়ন করে। ওই বিমানে ছিলেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা, হোয়াইট হাউসের কর্মীরা এবং সফরসঙ্গী সাংবাদিকদের দল। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এই সংস্থার নির্দেশে তিনি আঙ্কারা থেকে বৃটেনে জ্বালানি নেয়ার জন্য একটি বিরতিস্থলের উদ্দেশে উড়াল দেন। পুরো যাত্রাই কোনো ঘটনা ছাড়াই সম্পন্ন হয়।

ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের নির্দেশেই তিনি বিমান বদল করেন। তিনি আরও বলেন, আমার মনে হয়, আমি যে বিমানে উড়েছিলাম, সেটিই আসলে বেশি ঝুঁকির মধ্যে ছিল। কারণ আমার ধারণা, তারাই সম্ভবত ওই বিমানটিকেই লক্ষ্যবস্তু করার চেষ্টা করত। তবে এ বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের নির্বাহী পরিচালক ডগলাস বার্কি বলেছেন, হুমকিটি হয়তো নতুন ধরনের তাপ-সন্ধানী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছিল। এসব ক্ষেপণাস্ত্র উড়োজাহাজের উত্তপ্ত ইঞ্জিনকে অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সামরিক পরিকল্পনাবিদদের কাছে এগুলো নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

প্রচলিত রাডার-নির্দেশিত হুমকির তুলনায় এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কঠিন। কারণ এগুলো কোনো শনাক্তযোগ্য রেডিও তরঙ্গ পাঠায় না। ফলে হঠাৎ করেই যেকোনো দিক থেকে চলে আসতে পারে বলে মন্তব্য করেছেন বার্কি। তিনি জানান, ইরানের এসএ-৬৭ ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণে সাধারণ রেল-লঞ্চার ব্যবহার করা হয় এবং এটি তাপ-সন্ধানী ও লেজার-নির্দেশনা- দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করে বলে ধারণা করা হয়। আর কাঁধে বহনযোগ্য তাপ-সন্ধানী অস্ত্র ৯কে৩৩৩ ভারবা রাশিয়ায় তৈরি। নিরাপত্তার স্বার্থে যুদ্ধক্ষেত্র বা উচ্চঝুঁকির এলাকায় সফরের সময় ট্রাম্পসহ মার্কিন প্রেসিডেন্টরা মাঝে মাঝে গোপনে ভ্রমণ করেন।

বুধবার প্রথম সূত্রটি জানিয়েছে, তুরস্কে সিক্রেট সার্ভিসের হাতে সেই ধরনের সময় ছিল না। সূত্রটি বলেছেন, তারা এমন একটি বিশ্বাসযোগ্য ও আসন্ন হুমকি ঠেকাতে মরিয়া হয়ে কাজ করছিল, যা তারা মনে করেছিল খুব শিগগিরই ঘটতে পারে। দ্য ওয়াশিংটন পোস্ট চলতি সপ্তাহে প্রথমবারের মতো এই অভিযান সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আঙ্কারায় ট্রাম্প কোথায় অবস্থান করছেন, এমনকি তার হোটেলের ঠিক কোন তলায় তিনি ছিলেন- ইরানিরা তাও জানতে পেরেছে বলে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। যে এয়ার ফোর্স ওয়ান বিমানটিকে এখন প্রেসিডেন্টের জন্য একটি ‘ডিকয়’ বা বিভ্রান্তিমূলক বিমান হিসেবে দেখা হচ্ছে, সেটিতে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রথম সূত্র জানিয়েছে, পুরো কৌশল সম্পর্কে তাকে অবহিত করা হয়েছিল। ওই বিমানে আরও ছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এবং আরও কয়েকজন সহযোগী। পাশাপাশি ছিলেন নিয়মিত ১৩ সদস্যের প্রেস পুল।

প্রথম সূত্রের ভাষ্য অনুযায়ী, হোয়াইট হাউসের উপপ্রধান কর্মকর্তা ড্যান স্ক্যাভিনো, নির্বাহী সহকারী ন্যাটালি হার্প এবং ওভাল অফিসের কার্যক্রম পরিচালক ওয়াল্ট নাউটাও ট্রাম্পের সঙ্গে ক্যাটারিং ট্রাকে করে বিমান বদল করেছিলেন। কয়েকজন গণমাধ্যম বিশ্লেষক ও আইনপ্রণেতা প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্টকে বহন করছে বলে ধারণা করা বিমানটিতে ট্রাম্পের সহযোগী ও সাংবাদিকদের রেখে যাওয়ার ফলে তাদেরও ঝুঁকির মধ্যে ফেলা হয়েছিল কি না। প্রথম সূত্রটি জানিয়েছেন, ইরানের সঙ্গে শত্রুতা যখন আরও বাড়ছিল, তখন ট্রাম্পের নিরাপত্তার স্বার্থেই এই কৌশল গোপন রাখা সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে মনে করা হয়েছিল।

২০০৩ সালের থ্যাংকসগিভিংয়ের সময় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাগদাদ সফরের আগেও কয়েকজন সাংবাদিককে আগাম জানানো হয়েছিল।

পাশাপাশি ছিলেন নিয়মিত ১৩ সদস্যের প্রেস পুল, যার মধ্যে রয়টার্সের একজন সংবাদদাতা ও একজন আলোকচিত্রীও ছিলেন।

তবে বুশের থ্যাংকসগিভিং ছুটি কাভার করতে টেক্সাসের ক্রফোর্ডে থাকা অন্য সাংবাদিকদের বিভ্রান্ত করা হয়েছিল।

তাদের বলা হয়েছিল, বুশ পরিবারের সঙ্গে ছুটির দিনটি কাটাবেন।

কিন্তু হঠাৎ বুশ ইরাকে উপস্থিত হলে তারা বিস্মিত হয়ে যান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page