১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
আন্তর্জাতিক:
আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া
     
             

তানোর-বায়া সড়কের ২ টি ব্রিজ দিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত চলছে যানবাহন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর-বায়া সড়কের বাগধানী ও দুয়ারীর ঝুকিপূর্ণ ২ টি ব্রিজ দিয়েই জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে ছোট বড় ও ভারীসব যান বাহন। যেকোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন এলাকাবাসীসহ চলাচলকারীরা। তবে,ওই দুই ব্রিজের পার্শ্বেই পৃথক ২টি ব্রিজ নির্মান করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারনে থমকে আছে ওই ব্রিজ ২টির মুখের সংযোগ সড়কের নির্মান কাজ। ব্রিজ ২টির মুখের সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে ব্রিজ ২টি যান চলাচলের জন্য খুলে দেয়ার দাবি জানিয়েছেন যানবাহনের চালকসহ চলাচলকারীরা।সংশ্লিষ্ট সুত্রে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলা এলাকার বায়া-তানোর সড়কের বাগধানী ও দুয়ারী নামক স্থানের ২টি ব্রিজের উপরে ক্ষয় হওয়ার পামাপাশি বেশ কয়েকটি স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে যান বাহন চলাচলে ঝুকি পূর্ণ হয়ে পড়ে। ওই ব্রিজ ২টির পার্শ্বে নতুন ভাবে দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মান শুরু করা হয়। বর্তমানে ব্রিজ নির্মান সম্পূর্ণ হলেও ব্রিজের মুখে সংসযোগ সড়ক তৈরি করা হয়নি দীর্ঘদিনেও। পুরোনো ব্রিজ দিয়েই চলাচল করতে হচ্ছে ভারি ও ছোট বড় ট্রাক বাসসহ অটো সিএনজি ও মটরসাইকেলসহ সব ধরনের যান বাহন।ওই ব্রিজ ২টির বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ওই ব্রিজ ২টিতে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন চলাচল কারীরা। তাই দ্রুত নতুন ব্রিজের সংযোগ সড়কের কাজ শেষ করে নতুন ব্রিজ ২টি চালুর দাবি জানিয়েছেন চলাচলকারীরা। এই বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাসহ চলাচলকারী যানবাহনসহ জরুরি প্রয়োজনে শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে।তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বায়া তানোর সড়কের বাগধানী ও দুয়ারীর ব্রিজ ২টি পবা উপজেলার মধ্যে হওয়ায় পবা উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন মুঠো ফোনে বলেন, এখন বর্ষাকাল এজন্যে কাজ বন্ধ আছে বর্ষা পের হলেই ব্রিজের কাজ সম্পন্ন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page