১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • তানোরে সবার শীর্ষে কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৮ শতাংশ
  • তানোরে সবার শীর্ষে কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৮ শতাংশ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার মধ্যে এবছরের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করে শীর্ষস্থান দখল করেছে কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেয় প্রতিষ্ঠানটি, আর প্রথমবারেই অর্জন করে প্রশংসনীয় সাফল্য।জানা যায়, এ বছর কলেজটির ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ১ জন জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে। ফলাফলে প্রতিষ্ঠানের মোট পাসের হার ৮৮ শতাংশ।প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ জানান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষক-অভিভাবকের নিবিড় তত্ত্বাবধান ও মানসম্মত পাঠদানের কারণেই এই সাফল্য এসেছে। তাঁরা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে আরও ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি তানোর উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রাখবে।উল্লেখ্য, কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ পাসের গৌরব অর্জন করে আসছে। তানোর উপজেলার মধ্যে এসএসসি পর্যায়ে বহু বছর ধরে শীর্ষস্থান ধরে রাখার পর, এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ব্যক্তিমালিকানাধীন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি।অভিভাবক ও এলাকাবাসীর ভাষ্যমতে, অল্প সময়ে প্রতিষ্ঠানটির এমন সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও গড়ে তোলা সম্ভব একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page