২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজশাহীর তানোরে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজা বিসর্জন কামার গাঁ এলাকার নদীর ঘাট ও বিভিন্ন এলাকার পুকুরে পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।ওই সময় উলুধ্বনি,ঢাকের বাদ্য, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতিতে সেখানে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। এর আগে কামার গাঁ বাজার মন্দির চত্বরে দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। কামার গাঁ বাজার পূজা উদযাপন পরিষদ ওই সিঁদুর খেলার আয়োজন করে। এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে কামার গাঁ ও আশপাশের এলাকায় হিন্দু পূণ্যার্থী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল লোকের সমাগম হয়।বিসর্জনের নিরাপত্তায় পুলিশ, আনছার সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নিজস্বভলান্টিয়াররাও দায়িত্ব পালন করেন। এই বিষয়ে তানোর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্যাম দত্ত বলেন, গত বছরের চেয়ে এবার ৯টি পূজা বেশি।এবার দুর্গাপূজা ছিল অনেক চ্যালেঞ্জিং।দুর্গাপূজা শুরুর আগেই অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।কিন্তু এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণ ওশান্তি পূর্ণভাবে উদযাপিত হয়েছে। শারদীয় দুর্গা উৎসবে সহযোগিতা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের নেতা-কর্মিরা। তাই নির্ভিঘ্নে পুজা বির্সজন করতে পেরেআমরা খুশি। উল্লেখ্য, তানোর উপজেলা এবার৫৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়।দেবীকে বিদায় জানাতে নদীর ঘাটে উপস্থিত ছিলেন হিন্দুধর্মের হাজারো ভক্তরা। হাজারো মানুষ প্রতিমা বিসর্জন দেখতে জড়ো হয়েছেন নদীর ঘাটে। প্রতিমা বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত থাকেন। আবার অনেকেই ক্ষণটিকে সুন্দর করে কাটাতে নেচে-গেয়ে উদযাপন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page