১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

তানোরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, র‌্যাবের অভিযানে ৫ জন গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

তানোর,রাজশাহী,প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড ও ৪১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক, সন্ত্রাসী, অস্ত্রধারী ও অন্যান্য অপরাধীদের দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তারা। এরই অংশ হিসেবে গত শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানার কালিগঞ্জ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।অভিযানে গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন-মো. ময়েজ উদ্দিন (৭৩), তার ছেলে মো. খোকন (৩৫), মো. হাফিজুর (৩৫), মো. ইসমাইল হোসেন (২৬) ও মো. ছারু খান (২৯)। তাদের মধ্যে ময়েজ উদ্দিন ও খোকনের বাড়ি তানোরের মাসিন্দা গ্রামে এবং বাকি তিনজনের বাড়ি রাইতান বড়শো গ্রামে।র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে তানোর ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page