১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন মুলাদীতে আঃ ছত্তার খানের আয়োজনে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠিত সাতকানিয়ায় সিআর পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার দশমিনায় ট্রাক থামিয়ে মাছ ডাকাতি: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার। আজ সন্ধ্যায় কুড়িগ্রাম মাতাবেন সংগীত শিল্পী বাউল সাগর বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে টাঙ্গাইলের সখিপুরে নববর্ষ বরণ রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো সাতকানিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসব সাতকানিয়া কাঞ্চনায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

ডিসি-র উদ্যোগে নতুন স্বপ্ন: ঘুরে দাঁড়াল সেই প্রতিবন্ধী দম্পতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মানবিক হস্তক্ষেপে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন বোয়ালখালীর এক শারীরিক প্রতিবন্ধী দম্পতি। দীর্ঘদিনের অভাব আর উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ার পর, জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে একটি নতুন অটো রিকশা উপহার পেলেন শহিদুল আলম ও সাইরা তাসসিন।

অভাবের সংসারে ঘোর অন্ধকার বোয়ালখালী উপজেলার বাসিন্দা শহিদুল আলম (৪ ফুট উচ্চতা) এবং তার স্ত্রী সাইরা তাসসিন (৩ ফুট ১০ ইঞ্চি) শারীরিক প্রতিবন্ধকতা জয় করেই সংসার চালিয়ে আসছিলেন। বৃদ্ধ বাবা-মা এবং শিশু কন্যা ইনাইয়াকে নিয়ে তাদের টানাপোড়েনের সংসার। এইচএসসি পাস শহিদুল একটি পুরনো অটো রিকশা চালিয়ে কোনোমতে ডাল-ভাতের সংস্থান করতেন। কিন্তু সম্প্রতি সেই রিকশাটি অকেজো হয়ে পড়লে পুরো পরিবারটি দিশেহারা হয়ে পড়ে।

গণশুনানি থেকে আশার আলো সহায়তার খোঁজে এই দম্পতি জেলা সমাজসেবা কর্মকর্তা ফরিদুল ইসলামের পরামর্শে ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হন। তাদের অসহায়ত্বের কথা শুনে তৎক্ষণাৎ পদক্ষেপ নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি পরিবারটির টেকসই আয়ের লক্ষ্যে একটি অটো রিকশার ব্যবস্থা করতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামকে অনুরোধ জানান।

জেলা প্রশাসকের সেই অনুরোধে দ্রুত সাড়া দেয় জেলা পরিষদ। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার (৩ মার্চ) জেলা পরিষদ প্রশাসক মোঃ মোতাহার হোসেন দম্পতির হাতে নতুন রিকশাটি তুলে দেন।উপহার পেয়ে আবেগাপ্লুত শহিদুল ও সাইরা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে ধন্যবাদ জানান। সাইরা তাসসিন বলেন:”ডিসি স্যার নিজে থেকে উদ্যোগ না নিলে আমাদের পক্ষে নতুন রিকশা কেনা সম্ভব ছিল না। আমার স্বামী এখন আবার কাজ করতে পারবেন। আমি বর্তমানে ডিগ্রি সম্পন্ন করছি, যদি একটি চাকরির ব্যবস্থা হতো তবে আমাদের কন্যার ভবিষ্যৎ আরও নিশ্চিত হতো।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী চৌধুরী রওশন ইসলাম জানান, জেলা প্রশাসকের বিশেষ সুপারিশের ভিত্তিতেই এই প্রতিবন্ধী দম্পতির পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। অন্যদিকে, স্থানীয়রা বলছেন, নিজ দায়িত্বের বাইরে গিয়েও সাধারণ মানুষের বিপদ-আপদে হাত বাড়িয়ে দিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সত্যিই এক ‘মানবিক ডিসি’ হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page