১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমজাদ হোসেন,আনোয়ারা (চট্টগ্রাম) >>> জ্বালানি তেলের অভাবে জেনারেটর অচল থাকায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তীব্র লোডশেডিং ও প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বাধ্য হয়ে হাতপাখাই এখন তাদের একমাত্র ভরসা।সরেজমিনে দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় ওয়ার্ডজুড়ে বিরাজ করছে অস্বস্তিকর পরিবেশ। প্রতিটি বেডে থাকা রোগীর হাতে হাতপাখা। শিশু ও বয়স্ক রোগীদের কষ্ট আরও বেশি চোখে পড়ে। গরমে শিশুদের কান্নাকাটি করতে দেখা যায়, আর স্বজনরা কোলে নিয়ে বাতাস করার চেষ্টা করছেন।হাসপাতাল সূত্র জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ২০১৮ সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১০ কেভিএ ক্ষমতার একটি জেনারেটর দেওয়া হয়। পরে ২০২৪ সালে আরও ৩০ কেভিএ ক্ষমতার একটি জেনারেটর সংযোজন করা হয়। কিন্তু জ্বালানি তেলের কোনো সরকারি বরাদ্দ না থাকায় দুটি জেনারেটরই বর্তমানে অচল হয়ে পড়ে আছে।চিকিৎসা নিতে আসা আবুল কাশেম (৬০) জানান, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও বিদ্যুৎ সংকটে রাত কাটানো কষ্টকর হয়ে পড়েছে। “রাতে মাত্র কয়েক মিনিট বিদ্যুৎ ছিল, বাকি সময় অন্ধকারে থাকতে হয়েছে। গরমে ঘুমানোই সম্ভব হয়নি,” বলেন তিনি।আরেক রোগীর স্বজন আমেনা বেগম বলেন, “বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকার হয়ে যায়। জেনারেটর থাকলেও চালু করা হয় না। তাই বাড়ি থেকে হাতপাখা এনে ব্যবহার করতে হচ্ছে।”এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জ্বালানি সংকটের কারণে সারা দেশে লোডশেডিং বেড়েছে। “জেনারেটর থাকলেও তেলের কোনো সরকারি বরাদ্দ নেই। তাই জরুরি প্রয়োজন ছাড়া জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না,” বলেন তিনি।দ্রুত জ্বালানি তেলের বরাদ্দ নিশ্চিত করে হাসপাতালের জেনারেটর সচল করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও

You cannot copy content of this page