মোঃ রিফাত আলী জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অভিযানে দুই কথিত তান্ত্রিক কবিরাজকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে গরু ও বানরের মাথার কঙ্কালসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ডিবি-২, জামালপুরের একটি চৌকস অভিযানিক দল মেলান্দহ উপজেলার জাঙ্গালিয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রিপন আলীর কবিরাজঘরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।আটক ব্যক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার জাঙ্গালিয়া এলাকার মোহাম্মদ রিপন আলী (২৭), পিতা মো. ইরাদ আলী এবং একই উপজেলার টনকি এলাকার খায়রুল ইসলাম চিশতী (২৬), পিতা আব্দুল মোতালেব।অভিযানে একটি গরুর মাথার কঙ্কাল, বানরের মাথার কঙ্কাল এবং ১০টি কথিত ‘কুফরি পাতা’ উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





মন্তব্য