১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
আন্তর্জাতিক:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়
     
             

জামালগঞ্জ ইউপি চেয়ারম্যান কামালের বিরুদ্ধে ৯জন ইউপি সদস্য অনাস্থা জানিয়ে ইউএনও এর নিকট স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগেঞ্জর জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের উপর অনাস্থা জানিয়ে বিক্ষোভ মিছিল করে সেনাবাহিনী ও নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছের পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যসহ ইউনিয়নবাসী।রবিবার দুপুরে জামালগঞ্জে উপজেলা সদরে ইউপি সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুর্নীতিবাজ চেয়ারম্যানের উপর অনাস্থা কার্যকরের দাবীতে শ্লোগান দেন।এসময় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান নূর হুদা,ইউপি সদস্য কামরুল ইসলাম, হীরা মিয়া প্রমুখ।এসময় বক্তারা বলেন,জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার পরই স্বৈরাচারী হয়ে উঠেন। নিজের খেয়াল খুশিমত একক নেতৃত্বে পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের কার্যক্রম।রাজনৈতিক প্রভাব কাটিয়ে হয়ে পড়েন বেপরোয়া।তার অনিয়ম-দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ইউনিয়নবাসী।ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।ইউনিয়ন পরিষদের বরাদ্দ নিয়ে কোন প্রকার মিটিং ছাড়াই একক সিদ্ধান্তে কাজ করে থাকেন তিনি। এতে করে আমরা ইউপি সদস্যরা নিজ নিজ ওয়ার্ডের সাধারন জনগনের কাছে লজ্জিত অপমানিত হই।সেই সাথে কর্মসূচি কাজের টাকা শ্রমিকদের নিজেদের নামে মোবাইল সিমের মাধ্যমে পরিশোধের কথা থাকলেও তিনি শ্রমিকদের নিকট সিম না দিয়ে নিজের কাছে রেখে টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন।জন্মনিবন্ধনের সরকারি ফি ৫০ টাকা হলেও জনপ্রতি ৪-৫ শত টাকা আদায় করেন তিনি।এছাড়াও ভিজিডি ও ভিজিএফ এর মালামাল তার কর্মী সমর্থকদের মাঝে বন্টন করে আসছেন দীর্ঘদিন ধরে।ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষ এ সকল সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।এছাড়াও বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নিচ্ছেন অবৈধ ক্ষমতার জোরে।তাছাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগও নিত্যদিনের।সারা বছর ঢাকাতে থেকে বছরে হাতেগোনা কয়েকদিন অফিস করেন তিনি।এমনকি ঢাকা যাওয়ার পূর্বে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রে অগ্রীম স্বাক্ষর করে যান তিনি।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।ইউপি চেয়ারম্যানের এসকল অপকর্মে অতিষ্ঠ হয়ে সব ইউপি সদস্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর কাছে একটি লিখিত অনাস্থা প্রস্তাব পেশ করে স্বৈরাচারী ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারনের দাবী জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত।
কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব

You cannot copy content of this page