৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জমকালো আয়োজনে দারুল আরকাম মাদরাসার ফলাফল প্রকাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ( নোয়াখালী) চাটখিল প্রতিনিধি>>> জমকালো আয়োজনে ফলাফল প্রকাশ সম্পন্ন করেছে নোয়াখালীর চাটখিল উপজেলার শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান দারুল আরকাম দাখিল মাদরাসা।জেলা পরিষদ মিলনায়তনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।প্রতিষ্ঠানটির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শত শত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শীর্ষ ফলাফল করা ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।দারুল আরকাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নূর হোসাইন রিয়াজের ব্যবস্থাপনায়, সহ সুপার হাফেজ আব্দুল্লাহ আল আযাদ এর সঞ্চালনায় এবং মাদ্রাসাটির সভাপতি ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুহাম্মদ আমীনুল্লাহ।প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আমাদের জাতির প্রাণ।আগামীতে তারাই নেতৃত্ব দিবে।আমি যতটুকু জেনেছি,প্রতিষ্ঠানটি অভিভাবকদের ভরসার জায়গা হিসেবে নিজেকে স্থাপন করেছে।শিক্ষার গুণগত মান বজায় রাখা বর্তমানে কঠিন হয়ে গেছে।এসময়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের মানুষের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠবে।’সভাপতির বক্তব্যে মাদ্রাসাটির সভাপতি ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাছান বলেন, ‘এই প্রতিষ্ঠানটি থেকে যেই পরিমাণ আয় হয়, শিক্ষার গুণগত মান বজায় রাখতে তার সিংহ ভাগই শিক্ষকদের পেছনে খরচ করা হয়।আমাদের অবকাঠামোগত যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, তা শীঘ্রই সমাধান করা হবে ইনশাআল্লাহ।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও দারুল আরকাম ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা ছাইফ উল্যাহ, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও সহসভাপতি মাওলানা ওমর ফারুক,চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ,দারুল আরকাম দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও হীরাপুর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রাকিব উদ্দিন,পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা রহমত উল্যাহ,পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা শামছুল আলম, পরিচালনা পর্ষদের সদস্য ফজলুর রব বাবুল,বিশিষ্ট আলেমেদ্বীন ও বিশিষ্ট সমাজ সেবক মো. আক্তার হোসাইন প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ
জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান

You cannot copy content of this page