২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্মৃতিতে কাশবনে আসবো ফিরে। পটিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতার সামনে কন্যার মৃত্যু। ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নতুন যাত্রীবাহী ট্রেন- চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করেছেন। ট্রেনটি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে।প্রধানমন্ত্রী নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেনের উদ্বোধন করেন।আধুনিক সুযোগ-সুবিধা সহ ৮০০ জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন নতুন চিলাহাটি এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটিতে চলাচল করবে।হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করায় চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। পণ্য বোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস চলাচল করছে।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে সচিব ড. মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন, এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের (বিআর) ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।২০০৯ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে মোট ৭৪০ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করেছে, ২৮০ কিলোমিটার রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করেছে এবং ১৩০৮ কিলোমিটার রেলপথ পুনর্বাসন করেছে।এই সময়কালে, বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ১১৪টি লোকোমোটিভ সংগ্রহ করা হয়েছে এবং নতুন ৬২৩টি যাত্রীবাহী বগি এবং ৫১৬টি পণ্যবাহী ওয়াগন সংগ্রহ করা হয়েছে।এছাড়াও, ১৩০টি রেলস্টেশনের সিগন্যালিং সিস্টেম আধুনিকীকরণ করা হয়েছে।বর্তমানে যাত্রীদের চলাচলের জন্য ১৪২টি নতুন ট্রেন চলাচল করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page