৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ পটিয়ায় বেশি মূল্য সার বিক্রি করায় উপজেলা প্রশাসনের জরিমানা। রেজু বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রসেন তংচংগ্যা নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

পানছড়ি অসহায় ব্যবসায়ীর পাশে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল ইসলাম বাবু পানছড়ি উপজেলা প্রতিনিধি >>> ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন মানুষের কল্যাণে মানবিক কাজে মানুষের পাশে।গরীব, দূঃখী, অসহায়ের শেষ আশ্রয় স্থল তারই ধারাবাহিকতায়,খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোঃ শহীদ একজন দ্বীনদার ধর্ম প্রিয় ও পরিশ্রমী মানুষ। জীবিকার টানে তিনি মোল্লাপাড়া এতিমখানার সামনে একটি ছোট্ট চায়ের দোকান পরিচালনা করত।

বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে কিছু দুষ্কৃতকারী ও ফ্যাসিস্টদের দোসররা তার ছোট্ট দোকান থেকে বাকি বকেয়া খেয়ে তাকে নিঃস্ব করে দেয়। বকেয়া টাকা চাইতে গেলে তারা বিভিন্ন হুমকি-ধমকি দেয় এবং শেষে দোকানটি বন্ধ করে দেয়। এতে তিনি পরিবার-পরিজন নিয়ে দুঃখ-কষ্টে মানবেতর জীবনযাপন করতে থাকেন।

এমন সংবাদ এর ভিত্তিতে তার অসহায়ত্বের পাশে দাঁড়িয়েছেন,পানছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল, দপ্তর সম্পাদক সোলাইমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ ভূইয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসার ও সদস্য সচিব সেলিম কোম্পানির নেতৃত্বে তারা ঘটনাস্থলে যান।

“ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন”-এর পক্ষ হতে মোঃ শহীদের দোকানটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় মুদিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয় করে দোকান ঘরটি নতুনভাবে সাজিয়ে দেওয়া হয়, যাতে করে তিনি আবারও জীবিকা নির্বাহ করতে পারে।

দোকানটি পুনরায় চালু হওয়ায় মোঃ শহীদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া এবং পানছড়ি উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবতার সেবায় নিবেদিত “ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন”-এর এই উদ্যোগ স্থানীয়দের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মোল্লা পাড়া গ্রামের সহজ সরল ধার্মিক শহীদ ভাই, ফ্যাসিস্ট আমলে, ফ্যাসিস্টদের দোসররা তার ছোট্ট দোকান টি থেকে বাকি বকেয়া খেয়ে তাকে নিঃস্ব করে দে, বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দোকান টি বন্ধ করে দেয়। এখন সে দোকানটি বন্ধ করে দেয়ার পর শহীদ ভাই দূঃখ কষ্টে মানাবেতর জীবন যাপন করছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page