৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫ বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার ইন্টারনেটে শিক্ষাব্যবস্থা-ডাঃ ফারহানা মোবিন সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নে পাল্লা বাজার থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ২৮৭ লিটার অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২জন নেতাকে আটক করা হয়।সোমবার (২০এপ্রিল) দুপুরে আটককৃতদের বিজ্ঞআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গতকাল রবিবার দিবাগত রাত ২টার সময় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজার রহিম ট্রেডার্স থেকে ২৮৭লিটার অকটেন অন্যত্র গোপনে বিক্রি করার সময় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো নোয়াখালীর চাটখিল উপজেলা পাঁচ গাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ(৫৫), পিতা আব্দুল কাইয়ুম, গ্রাম-আবু তোরাব এবং মোহাম্মদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড(পাল্লা-ধন্যপুর-দুলালপুর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাছির উদ্দিন (৩৮), পিতা-এনায়েত উল্লাহ, গ্রাম-পাল্লা, উভয় থানা চাটখিল, নোয়াখালী।এস আই সেকান্দর মোল্লা বলেন ১৯ এপ্রিল রাত ১১.৩০ ঘটিকা সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পাল্লা বাজার মেইন রোড রহিম ট্রের্ডাস নামক দোকানের কাগজপত্র ব্যতিত কালো বাজারী বিক্রয়ের জন্য অবৈধভাবে জ্বালানি তেল (অকটেন) মজুদ করিয়া রাখিয়াছে। অভিযান চালিয়ে (ক) একটি নীল রংয়ের ড্রামের ভিতর অনুমান ১৯০ লিটার অকটেন, (খ) একটি হালকা নীল রংয়ের ড্রামের ভিতর অনুমান ৯০ লিটার অকটেন, (গ) একটি ০৫ লিটার প্লাষ্টিকের বোতলের ভিতরে ০৪ লিটার অকটেন, (ঘ) একটি ০২ লিটার প্লাষ্টিকের বোতলের ভিতরে ০২ লিটার অফটেন, (ঙ) একটি ০১ লিটার প্লাষ্টিকের বোতলের ভিতরে ০১ লিটার অকটেন, সহ সর্ব মোট ২৮৭ (দুইশত সাতাশি) লিটার অকটেন, যাহার অনুমান মূল্য ৩৪,৪৪০/-(চৌত্রিশ হাজার চারশত চরিশ) টাকা উদ্ধার করে, এ ব্যাপারে আব্দুল্লাহ ও নাছিরকে জিজ্ঞাসাবাদে রাতের অন্ধকারে অকটেন বিক্রি সরকারি কোন বৈধ কাগজপত্র ও সঠিক কোন উত্তর দিতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায় আটককৃতরা অকটেনের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারি মূল্য থেকে অধিক দামে বিক্রি করছে। আটককৃত আব্দুল্লাহ ও নাছির দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে সরকারি মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রি করছে। বৈশ্বিক জ্বালানি তেলের সমস্যার কারণে দেশের ভিতরে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে সারাদেশে অবৈধ মজুরদার সৃষ্টি করছে জামায়াতে ইসলামীর লোকজন। এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন আসামীদ্বয় অবৈধভাবে তেল (অকটেন) মজুদ করিয়া কালোবাজারীর উদ্দেশ্যে দোকানের ভিতরে অবস্থান করিতেছে। পুলিশের উপস্থিতি বুঝতে পারিয়া আসামীদ্বয় পালানোর চেষ্টা করিলে পুলিশ তাদের আটক জব্দকৃত মালামালসহ থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন আটককৃত আব্দুল্লাহ ও নাছিরকে অবৈধ মজুদ ও কালো বাজার আইনে মামলা দায়ের করে নোয়াখালী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন চাটখিল উপজেলা যারা অবৈধ ভাবে বিভিন্ন হাট বাজারে জ্বালানি তেল বিক্রি ও মজুদদারি করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page