১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা
আন্তর্জাতিক:
কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
     
             

চাকসু নির্বাচন পরিদর্শনে চট্টগ্রাম পুলিশ সুপার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে পুলিশ সুপারের পরিদর্শন।বুধবার (১৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচন উপলক্ষে ৬টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনি প্রত্যেক কেন্দ্রে নিয়োজিত পুলিশ সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। এই নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন এবং বলেন, “নির্বাচন চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সকল ভোটকেন্দ্র, আবাসিক হল ও প্রবেশপথে চেকপোস্ট এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক ও সদা প্রস্তুত অবস্থায় দায়িত্ব পালন করছেন।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে প্রায় ১৫ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় সকল সদস্যকে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও ধৈর্যের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে, এবং চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

চট্টগ্রাম জেলা পুলিশ গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page