১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কচি,সম্পাদক মুরাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম প্রেস ক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদের ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কমিটির নাম ঘোষণা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির বড়ুয়া ও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সাংবাদিক কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কালের কণ্ঠ-এর ব্যুরো প্রধান মুস্তফা নঈম এবং সহ-সভাপতি হয়েছেন দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মওদুদ।যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ। অর্থ সম্পাদক হয়েছেন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন পোট্রেট নিউজ-এর সম্পাদক রূপম চক্রবর্তী। ক্রীড়া সম্পাদক সিবার্তা-২৪ এর সম্পাদক রুবেল খান। গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান মো. শহীদুল ইসলাম। সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হয়েছেন দৈনিক দিনকাল-এর ব্যুরো প্রধান হাসান মুকুল। প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশ এর সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ।কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—টাইমস অব বাংলাদেশ-এর ডিভিশনাল এডিটর সালেহ নোমান, দৈনিক ইনকিলাব-এর ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page