৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি রুহিয়াতে পিঠে সোলার প্যানেল, মাথার ওপর ফ্যান—রোদে কৃষকের অভিনব কৃষিকাজ কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড কল্যান সভা অনুষ্ঠিত নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করার সময় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন এবং বর্তমানে কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর ওয়াসা মোড় এলাকায় একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিনসহ পুলিশের কয়েকজন সদস্য। এ সময় তিন তরুণকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে তাদের একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তার পিছু নেন। একই সময়ে মোটরসাইকেলে করে ভিন্ন পথ ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান কনস্টেবল আল আমিন।তিনি জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরের পশ্চিম ফটকের দিকে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি দ্রুতগামী বাস তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি তাকে প্রায় ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়।ঘটনার পরপরই চেকপোস্টে থাকা অন্য পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘাতক বাসটি জব্দ করেন এবং চালককে আটক করেন। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন,দায়িত্ব পালনকালে কর্তব্যরত অবস্থায় ওই পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী তার পরিবারকে সরকারিভাবে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।এদিকে এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও বাসের স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি।
ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।
চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি
রুহিয়াতে পিঠে সোলার প্যানেল, মাথার ওপর ফ্যান—রোদে কৃষকের অভিনব কৃষিকাজ
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড কল্যান সভা অনুষ্ঠিত
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ

You cannot copy content of this page