৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা, আমানতকারীদের বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী আমানতকারী ও গ্রাহকরা।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে কয়েকশ’ আমানতকারী আগ্রাবাদের বাদামতলী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে বিভিন্ন ব্যাংকের শাখায় গিয়ে তালা দেন।প্রথমে তারা এক্সিম ব্যাংক শাখায় তালা দেন। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর শাখায় তালা ঝুলিয়ে দেন।উল্লেখ্য, ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—“তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী”,“হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না”,“আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না”।এ বিষয়ে ইউনিয়ন ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কায়সারুল আলম বলেন, “সব গ্রাহক একসঙ্গে টাকা তুলতে এলে তা দেওয়া সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের স্বাভাবিক লেনদেন চলছিল, তবে আন্দোলনের কারণে তা ব্যাহত হচ্ছে।”আন্দোলনকারীরা জানান, তারা নিয়ম অনুযায়ী সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে শাখায় শাখায় তালা দেওয়ার কর্মসূচি পালন করছেন। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংক শাখায় গ্রাহকদের চাপ ও উত্তেজনার কারণে সাময়িকভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হলে তা সরাসরি আমানতকারীদের আচরণে প্রতিফলিত হয়। তাই আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণে গ্রাহক আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এর আগে রোববার খাতুনগঞ্জ এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ করেন আমানতকারীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page