২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ চট্টগ্রামে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, থাই নাগরিক নিহত। কক্সবাজার সৈকতে ইফতির সুরের জাদু মুগ্ধ পর্যটক জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ড নাগরিক নিহত ম্যানসিটির হোঁচটে ২২ বছরের পর ইংল্যান্ডের রাজা আর্সেনাল দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৯ বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু মহেশখালীতে ভিন্ন রূপ ভাই, বোন ও শাশুড়ির বিরুদ্ধে মাদক কারবারির ধর্ষণ মামলা নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন: চাটখিলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে জড়িত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, আটটি সিমবক্সসহ নানা ধরনের প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়।র‍্যাব-৭ চট্টগ্রাম বুধবার (২০ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হালিশহর আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালিত হচ্ছে। পরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় সেখানে অভিযান চালায়।অভিযানকালে হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলার একটি ভাড়া বাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে সাতটি ২৫৬ পোর্টের সিমবক্স, একটি ৫১২ পোর্টের সিমবক্স, তিনটি রাউটার, তিনটি পাওয়ার অ্যাডাপটার, দুটি মাইক্রোনেট সুইচ, একটি টিপি-লিংক সুইচ, একটি ডিজিটাল হোম ইউপিএস, একটি ব্যাটারি ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি।এ ছাড়া গ্রামীণফোনের ২০টি ও টেলিটকের ২৩১টিসহ মোট ২৫১টি সিমকার্ড জব্দ করা হয়েছে।র‍্যাব জানায়, অভিযুক্ত জিয়াবুল হক দীর্ঘদিন ধরে সফটওয়্যারভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে আন্তর্জাতিক কল রাউটিংয়ের মাধ্যমে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page