৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারতে মৃত্যু টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সাবেক এমপি জোয়াহেরের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার তীব্র যানজট: ভোগান্তিতে হাজারো যাত্রী মারা গেলেন খামেনির স্ত্রীও কেরাণীহাটে পলিথিন জব্দ, গুণতে হলো জরিমানা চট্টগ্রামে সিজারের সময় নবজাতকের মাথা কাটার অভিযোগ: পার্কভিউ হাসপাতালে উত্তেজনা পেকুয়ায় ইয়াবা সহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাতিল ২৫টি ফ্লাইট চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযান: গ্রেপ্তার ৬৫, অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি, সন্ত্রাসী গ্রেফতারে নগর জুড়ে পুলিশের অভিযান
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চিত্র বিচিত্র >> জাতীয় >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • গলাচিপায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • গলাচিপায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিঠুন পাল পটুয়াখালী থেকে>>>

    “মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থাকেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সজল দাস,প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই মোঃ মহসিন, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সিনিয়র সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান গন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গন ও বিভিন্ন এনজিও প্রতিনিধি। আলোচনা সভায় বক্তারা পুষ্টি বিষয়ের উপর নানাবিধ আলোচনা করেন। এবং ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ চলমান থাকবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page