১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভরা মৌসুমেও ভোলার তজুমদ্দিনের মেঘনায় মিলছে না ইলিশ, বিপাকে হাজারো জেলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং
আন্তর্জাতিক:
আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া
     
             

কুড়িগ্রামে আদালতের আদেশ প্রতিপালন না করায় সমাজসেবা উপপরিচালকে শোকজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>> আদালতের আদেশ প্রতিপালন না করায় কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রোকোনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।একইসাথে আগামী ২৯ এপ্রিল (সোমবার) লিখিত ব্যাখ্যাসহ প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি আদালত) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।আদালত সূত্র জানায়, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার গোলাম রব্বানীর বিরুদ্ধে আদালতের বিচারিক কাজে হস্তক্ষেপের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত।গত ১৮ এপ্রিল এ আদেশ দেওয়া হয়।কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলামকে এ নিয়ে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন ২৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।কিন্তু ধার্য তারিখের মধ্যে প্রতিবেদন দাখিল কিংবা সময় চেয়ে আবেদন দেননি উপপরিচালক।আদালতের আদেশ প্রতিপালন না করায় বৃহস্পতিবার উপপরিচালক রোকোনুল ইসলামকে শোকজ করা হয়।শোকজে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তার লিখিত ব্যাখ্যাসহ প্রতিবেদন আগামী ২৯ এপ্রিলের মধ্যে আদালতে জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।বেঞ্চ সহকারী লিয়াকত আলী বলেন,আদেশের কপি সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে।এ বিষয়ে জানতে উপপরিচালক রোকোনুল ইসলামকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page