১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রামুতে রাইফেলের গুলি সহ গ্রেফতার ১ নোয়াখালী ৫ আসনের বি এন পির প্রার্থী মোঃ ফখরুল ইসলামের পক্ষে মালদ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত । চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে চরম সংকট ঋণ খেলাপের দায়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> কৃষি >> দেশজুড়ে >> নীলফামারী >> রংপুর >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • কিশোরগঞ্জে ভিনদেশি সবজি স্কোয়াসের চাষ-সফলতার হাতছানি
  • কিশোরগঞ্জে ভিনদেশি সবজি স্কোয়াসের চাষ-সফলতার হাতছানি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ার হেসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

    কৃষিকে সমৃদ্ধি ও নিজেকে আত্মসাবলম্বী করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা কৃষিতে আনছেন নানা বৈচিত্রতা।গতানুগতিক ফসল চাষাবাদের পাশাপাশি ঝুঁকছেন লাভজনক ভিনদেশি ফসল আবাদের দিকে।এবার ভিনদেশি ফসল হিসেবে বিভিন্ন গ্রামের কৃষকেরা চাষ করেছেন উত্তর আমেরিকা,মালেশিয়াসহ মধ্যেপ্রাচ্যের নানা দেশের অতিপুষ্টিমান ও উচ্চমূল্যের সবজি স্কোয়াশ।স্কোয়াশ দেখতে শসার মত কুমড়া জাতীয় শীতকালিন সবজি।কৃষকরা বলছেন,এ সবজি অতিপুষ্টিকর,সুস্বাদু,স্বল্পমেয়াদি,দ্রুতবর্ধনশীল,অধিক ফলন ও লাভজনক।নতুন সবজি হিসেবে বাজারে ভোক্তার নিটক চাহিদাও বেশভাল।এতে ভাল দামে বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।এতে অন্য কৃষকেরাও স্কোয়াশ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়,গাড়াগ্রাম ইউপির ধাইজান পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ভ’মি অফিসের নাজিরকাম ক্যাসিয়ার সিরাজুল ইসলাম চাকরি শেষে কৃষিতে উঠে পড়ে লেগেছেন।তিনি অন্যান্য ফসলের পাশাপাশি এবার ৪০ শতাংশ নাবি আলুর জমিতে সাথি ফসল হিসেবে নভেম্বরের প্রথম সপ্তাহে স্কোয়াশের বীজ বুনেন।এছাড়াও একই গ্রামের আছাহাব ৩০ শতাংশ ও কিশোরগঞ্জ সদর ইউপির তেলি পাড়া গ্রামের জিন্নুর ২০ শতাংশ জমিতে স্কোয়াশ চাষ করেছেন।যা কয়েক সপ্তাহ ধরে উত্তোলন করে বাজারে প্রতি পিচ সবজি (ফল) ২৫/৩০ টাকা দরে বিক্রি করে ভাল লাভবান হচ্ছেন।এসময় চাষি সিরাজুল বলেন,অন্য ফসল থেকে স্কোয়াশ চাষে রোগবালাই ও খরচ খুবেই কম।বীজ বপনের এক মাসের মধ্যে ফুল আসে।দেড় মাসের মাথায় ফল কাটার উপযোগী হয়।প্রতিটি গাছে ৮থেকে ১০টি ফল ধরে।দ্রুতবর্ধনশীল হওয়ায় প্রতি সপ্তাহে তা তুলে বিক্রি করা যায়।প্রতিটির ওজন হয় দেড় থেকে ২ কেজি।গাছ লাগানোর প্রায় ৩ মাস পর্যন্ত গাছে ফল পাওয়া যায়।রংপুরসহ স্থানীয় বাজারে পাইকারি বিক্রি করা হচ্ছে প্রতি পিচ সবজি ২৫থেকে ৩০টাকা দরে।এ দরে বিক্রি করে ৪ হাজার টাকা খরচ বাদে ইতিমধ্যে আয় হয়েছে ৩৬ হাজার টাকা।আরো এরকম টাকা বিক্রির আশা করা যাচ্ছে।এ সবজি খেতে খুব সুস্বাদু।ভাজি,মাছ ও মাংসে রান্না উভয়ভাবে খাওয়া যায়।এছাড়াও হোটেল-রেস্তোরায় সবজি এবং সালাত হিসেবে এর ব্যাপক চাহিদা।আগামিতে আরো অধিক জমিতে চাষাবাদের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।অন্যান্য কৃষকেরাও এ সবজি চাষে একই কথা বলেন।উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,স্কোয়াশ উচ্চ ফলনশীল কুমড়ার একটি ইউরোপীয় জাত।যা খেতে অত্যান্ত সুস্বাদু, এবং অতিপুষ্টিকর।ডায়াবেটিস,ক্যানসার ও হার্টের রোগীদের জন্যও বেশ উপকারি।বিদেশি মূল্যবান সবজি হিসেবে স্কোয়াশ এখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে।যা দেখে এ এলাকার কৃষকেরাও এর আবাদ শুরু করেছেন।যা চাষাবাদ করে তারা ভাল লাভবান হওয়ার পাশাপাশি বাজারে সবজির চাহিদা মিটাচ্ছেন।আর এ স্বল্পমেয়াদি ফসল উৎপাদন ব্যয়ের তুলনায় আয়ের পরিমান প্রায় ৬গুন বেশি।তাই আগামিতে ফসলটি বানিজ্যিকভিত্তিতে উৎপাদনের জন্য কৃষককে উদ্বুদ্ধকরণ ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page