২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সাতকানিয়ায় মধ্যরাতে অভিযান ৭ এক্সকাভেটর বিকল আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের অভিযোগ তদন্তকালীন সময়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু নোয়াখালী প্রতিনিধি চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদের জেরে যুবককে হত্যা বকশিরখীল মানব কল্যাণ সোসাইটির ফুড প্যাক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটখিল ৪ শতাধিক পরিবারের মাঝে বিএনপি নেতা মাহাবুব আলম সবুজের ইফতার সামগ্রী বিতরণ বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শনে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি চট্টগ্রামে কলেজছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন বাঁশখালীতে বালুভর্তি ডাম্পারের চাকায় প্রাণ গেল শিশু ইশফার নরসিংদীতে ধ’র্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে তুলে নিয়ে হ’ত্যা
আন্তর্জাতিক:
আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের মুহূর্তেই দেশ ছাড়ার কারণ জানিয়েছেন প্রদান উপদেষ্টার বিশেষ সহকারি সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • কাদের মির্জার খুনের রাজনীতির শিকার সাংবাদিক মুজাক্কির – বিএনপি নেতা ফখরুল ইসলাম
  • কাদের মির্জার খুনের রাজনীতির শিকার সাংবাদিক মুজাক্কির – বিএনপি নেতা ফখরুল ইসলাম

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ¦ ফখরুল ইসলাম বলেছেন,কাদের মির্জার খুনের রাজনীতির শিকার হয়েছিল এ এলাকার প্রতিভাবান তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।ওবায়দুল কাদের ও তার ভাই আবদুল কাদের মির্জা এ এলাকাকে যুদ্ধবিব্ধস্ত সন্ত্রাসের জনপদে পরিনত করে ছিল।এলাকার চিত্র ছিল ফিলিস্তিনের গাজার মত।শনিবার সন্ধ্যার পূর্বে উপজেলার চরফকিরা উচ্চ বিদ্যালয় মাঠে চরফকিরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দলের মরহুম নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন,যারা দলের দুঃসময়ে মামলা হামলার শিকার হয়নি, এখন দেখি তারা দলের জন্য মায়া কান্না করতে আসে। যারা দুঃসময়ের পরিক্ষিত,তাদের সাথে আমরা আছি। যে লুটেরা দলের নাম বিক্রি করে চাঁদাবাজি,টেন্ডারবাজি,চাকুরি বাণিজ্য করবে আমি মনে করি তাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য নেই। স্বৈরাচারীরা যা করেছে ,কাদের মির্জারা যা করেছে আমাদের দলের কেউ তা যেনো না করতে পারে।তিনি আরও বলেন ,যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের যেমন আমরা শ্রদ্ধা করি ,যারা খারাপ কাজ করবে তাদের আমরা ঘৃণা করি। এ ধরনের অপকর্মে লিপ্ত লোকজনদের পুলিশে ধরিয়ে দিন।এসময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক,সদস্য একরামুল হক মিলন মেম্বার,হারুনুর রশীদ ভুঁইয়া,চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহজাহান,সাবেক যুগ্ম সম্পাদক শমসের হোসেন হেলাল,বসুরহাট পৌরসভা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নুর উদ্দিন ফাহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ,চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান,চর ফকিরা যুবদল নেতা ফিরোজ আলম রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page