১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

উত্তরায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বেপরোয়া আকাশ: তিন সাংবাদিকের ওপর হামলা,তদন্তে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইসমাঈল হোসাইন,উত্তরা,ঢাকা >>> রাজধানীর উত্তরায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বেপরোয়া হয়ে উঠেছে একটি চক্র। নিজেদেরকে সমন্বয়ক দাবি করে তারা কখনো বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে, কখনো কিশোর গ্যাং পরিচালনা করছে। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে নিরীহ মানুষকে মারধরসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এই চক্র। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে উত্তরাবাসী।এ চক্রের মূলহোতা হিসেবে উঠে এসেছে আসাদুর রহমান আকাশের নাম। তার বিরুদ্ধে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার মো. জোবায়ের আহমেদ ও বিজয় টিভির রিপোর্টার এ কে আজাদ। তারা ইতোমধ্যে উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে। দুই ব্যবসায়ীর দ্বন্দ্ব সংক্রান্ত খবর সংগ্রহ করতে উত্তরার একটি রেস্টুরেন্টে গেলে আকাশের নেতৃত্বে কিশোর গ্যাং সাংবাদিকদের ওপর হামলা চালায়। হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকাশ ও তার সহযোগীরা সাংবাদিকদের এলোপাতারি মারধর করছে। বিশেষ করে সাংবাদিক মো. জোবায়ের আহমেদের গলা টিপে ধরা ও একের পর এক ঘুষি-লাথি মারার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে।‎ভুক্তভোগী সাংবাদিকরা জানান, আকাশ সন্ত্রাসী কায়দায় রেস্টুরেন্টে ঢুকে তুইতোকারি করে নাম জানতে চায় এবং পরিচয় জানতে চাইলে সাংবাদিক জোবায়ের আহমেদকে মারধর শুরু করে। পরে তার সহযোগীরাও হামলায় যোগ দেয়। এমনকি সাংবাদিকদেরকে চেয়ারে বসিয়ে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করে আকাশ বাহিনী।অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসাদুর রহমান আকাশ সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে কেবল বলেন—“ভিডিওটা আবার দেখে প্রশ্ন করুন।” এরপর তিনি আর কোনো যোগাযোগ করেননি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক ওমর ফারুখ বলেন, “সংবাদমাধ্যমের ওপর হামলা মানেই গণতন্ত্রের ওপর হামলা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা উচিত।”‎ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে পশ্চিম থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।” একই সাথে তিনি ‘মব কালচার’ প্রতিহতের কঠোর আশ্বাস দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page