৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিত্যপণ্যের দাম না কমলে সরকার পতনের আন্দোলন: জামায়াত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাঁশখালীর নুরুল ইসলামের মৃত্যু। পটিয়ায় ডাকাতির প্রস্ততিকালে ৩ডাকাত গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

উখিয়ায় হাসপাতালে স্ত্রী’র লাশ রেখে সন্তান নিয়ে পালালো স্বামী!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> উখিয়ায় স্ত্রী’কে হত্যার পর মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে গেছে স্বামী।রবিবার (২৭ এপ্রিল) বিকেলে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।নিহত শোভা আক্তার সাদিয়া (২৫), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শফিকের মেয়ে বলে জানা গেছে।এ ঘটনায় পলাতক সাদিয়ার স্বামী আকবর হোসেন শান্ত (২৯) একই এলাকার বাসিন্দা মমতাজুর রহমানের পুত্র এবং উখিয়ায় একটি ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।হাসপাতাল সূত্র বলছে, বিকাল ৫ টার দিকে স্ত্রীকে জরুরি বিভাগে রেখে আকবর হোসেন শান্ত কোলে থাকা কন্যা সন্তান সহ চম্পট দিয়ে চলে যান।এসময় কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন এবং মৃতদেহের চোখে ও কপালে আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে।নিহত সাদিয়ার পিতা শফিক মুঠোফোনে বলেন ২০২২ সালে আকবর হোসেন পরিবারের অমতে প্রেমের ফাঁদে ফেলে তার মেয়েকে বিয়ে করেন।আত্মীয় হওয়ায় সম্পর্ক পরবর্তীতে মেনে নিলেও সাম্প্রতিক সময়ে পরকিয়ায় লিপ্ত হয়ে আকবর হোসেন সাদিয়াকে নির্যাতন করত বলে জানান তিনি।শফিকের দাবী, পরিকল্পিতভাবে সাদিয়াকে হত্যা করা হয়েছে। আকবর গত এক সপ্তাহ ধরে তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন।নাথেরপেটুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, আকবর এলাকায় উগ্রপ্রকৃতির লোক হিসেবে পরিচিত। পরকিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তাকে আইনের আওতায় আনার দাবী করছি।এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। প্রাথমিক তদন্তের পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page