১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী চবিতে গভীর রাতে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি মিছিল উত্তেজনা সাতকানিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ।
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আসিফ শাহরিয়ার রাজিব,ইতালি প্রতিনিধি >>> একতা, সেবা ও প্রগতি-এই মূলমন্ত্রকে সামনে রেখে ইতালির লিম্বিয়াতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বৃহত্তর সিলেট সমিতি মনছা ব্রিয়েনছা’র নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সংগঠনের ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নতুন কমিটির সকল সদস্য প্রবাসীদের কল্যাণ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার দৃঢ় প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করেন।বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি শিরিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. রইছ উদ্দীন। প্রধান অতিথি তার বক্তব্যে ইতালিতে বসবাসরত প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।মারুফ আহমেদ ও জাকারিয়া রাহমান (সবুজ)-এর যৌথ ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন:

সাধারণ সম্পাদক: ওবায়দুল হক
,সাংগঠনিক সম্পাদক: সোহেল আহমেদ
,অর্থ সম্পাদক: কামাল আহমেদ
,প্রচার সম্পাদক: নিরব আহমেদ সুয়েব।
এছাড়াও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ স্থানীয় প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক। ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কোনো প্রবাসীর আকস্মিক মৃত্যুতে দেশে লাশ প্রেরণে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে প্রবাস থেকে মানবিক সহায়তা প্রেরণের ক্ষেত্রে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।অনুষ্ঠানের শেষাংশে প্রবাসী বাংলাদেশি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।ইতালিতে বসবাসরত সাধারণ প্রবাসীরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কার্যকরী পরিষদ প্রবাসীদের স্বার্থ, সুরক্ষা ও অধিকার নিশ্চিতে বরাবরের মতোই নিষ্ঠার সাথে কাজ করে যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও
চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
চবিতে গভীর রাতে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি মিছিল উত্তেজনা

You cannot copy content of this page