১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২। সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে এমপি ইলেকশন করছি।প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ
  • আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে এমপি ইলেকশন করছি।প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> 
    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন। আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে এমপি ইলেকশন করছি, এটাই আমার জন্য বড় বিষয়, এর চেয়ে বড় বিষয় আর কী আছে বলেন! বাপ মন্ত্রী হবে, আমি মন্ত্রী হব, আমার নাতি মন্ত্রী হবে, তার পরেরটাও মন্ত্রী হবে- এটার জন্য বাংলাদেশ আর অপেক্ষা করবে না। যোগ্য এবং যাকে মানুষ চাইবে, মানুষ তাকেই ভোট দেবে। কেউ যদি আমাকে পাথর মারে, আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে তাকে সালাম দেব।আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট। নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারব না। তবে সুখে দুঃখে আপনাদের সাথে থাকব। আপনারা শুধু ভোটারদের কাছে আমার সালাম পৌঁছে দেন।মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
    তিনি বলেন,এখন অনেকে বলে আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই। কিন্তু গত ১৭ বছর যাদের নির্বাচনে এজেন্ট দেওয়ার লোক ছিল তারা হাসিনাকে ক্ষমতা থেকে ফেলতে পারেনি, তাহলে সেই এজেন্ট দিয়ে কী হবে। আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই, কিন্তু আমরাই স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছি। আমরা যখন স্বৈরাচার আন্দোলন করেছি তখন অন্য পার্টির লোকজনও আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে। ঠিক সেভাবে নির্বাচনে আমরা যদি ভালো কাজ করি, তাহলে অন্য পার্টির লোকজনও আমাদের সঙ্গে চলে আসবে। আগামী নির্বাচনে প্রত্যেকটি ভোটারই আমার এজেন্ট হয়ে দাঁড়াবে।এর আগে বাদ ফজর উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বড় বাড়ি থেকে দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ
    ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক
    শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু
    জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল
    চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ
    খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২।

    You cannot copy content of this page