২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণকাজ এগিয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে আগ্রাবাদের শেখ মুজিব রোডের বাদামতলী মোড়ের দক্ষিণ পাশে জনতা ব্যাংকের দক্ষিণ প্রান্ত থেকে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পর্যন্ত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে কয়েকটি দ্বিতল ভবনও ছিল।উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পূর্ব ঘোষণা বা পর্যাপ্ত সময় না দিয়েই মাত্র এক ঘণ্টার মধ্যে দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। এতে দীর্ঘদিনের ব্যবসা হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।সিডিএ সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ২২ শতক জমি নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে ওই জমিতে থাকা দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।সংশ্লিষ্টরা জানান, উচ্ছেদকৃত দোকান মালিকদের এক বছরেরও বেশি সময় আগে স্থান ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া অভিযানের ২৪ ঘণ্টা আগেও চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়। তবে ব্যবসায়ীরা আগেই মালামাল সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান শুরুর পর কয়েক ঘণ্টা সময় দেওয়া হয় মালামাল সরিয়ে নেওয়ার জন্য।ভুক্তভোগী এক ব্যবসায়ী জানান, তিনি ও তার পরিবার প্রায় ৫৬ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে বৈধভাবে ব্যবসা চালিয়ে গেলেও হঠাৎ উচ্ছেদ অভিযানে সবকিছু হারাতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, ওই এলাকায় প্রায় ৬০টি দোকান ছিল এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের আশায় ছিলেন। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনাও রয়েছে বলে দাবি করেন তারা।এ বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, র‍্যাম্প নির্মাণকাজ শুরু করতেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ক্ষতিপূরণের বিষয়টি বাংলাদেশ রেলওয়ে দেখবে।সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যক র‍্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবক অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page