২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আগামী কোরবানির ঈদ সামনে রেখে বগুড়ায় প্রস্তুত ৭ লাখের বেশি পশু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অন্যতম পশু উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত বগুড়া জেলায় কোরবানির জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। জেলার প্রাণিসম্পদ দপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, এ বছর বগুড়ায় ৭ লাখ ৪৬ হাজার ৮৪২টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যেখানে জেলার মোট চাহিদা ৭ লাখ ৯ হাজার ১০টি। ফলে ১২ হাজার ৪২৭টি পশু উদ্বৃত্ত থাকছে।প্রাণিসম্পদ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর জেলায় গরু প্রস্তুত হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৭১টি, যার মধ্যে ষাঁড় রয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯৯টি, বলদ ৪২ হাজার ৭৪৬টি এবং গাভী ৮০ হাজার ৪২৬টি। পাশাপাশি ২ হাজার ৩০৪টি মহিষ, ৩ লাখ ৮০ হাজার ৬৩২টি ছাগল এবং ৪৭ হাজার ১৪০টি ভেড়াও রয়েছে প্রস্তুত তালিকায়।খামারিদের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত বছর বগুড়ায় খামারির সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৫৩ জন, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ১৪৬ জনে। তবে খামারিরা জানিয়েছেন, গবাদি পশু পালন ও প্রস্তুতিতে ব্যয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এর ফলে কোরবানির হাটে পশুর দাম বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।শেরপুর উপজেলাতেই কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৭৫ হাজার ১৪২টি পশু, যেখানে চাহিদা ধরা হয়েছে ৬৭ হাজার ৩৫২টি। এখানকার পশুগুলোর মধ্যে রয়েছে ২৩ হাজার ২৩৭টি ষাঁড়, ৭ হাজার ৪৭৩টি বলদ, ৪ হাজার ৩৩৯টি গাভী, ৩৬ হাজার ৪১২টি ছাগল, ৩ হাজার ৫২১টি ভেড়া এবং ১৬০টি মহিষ।স্থানীয় খামারি নাসির জানান, “গত বছর যে গরুটি ৫০ হাজার টাকায় প্রস্তুত করতে পেরেছিলাম, এবার সেটির খরচ পড়েছে ৬৫ থেকে ৭০ হাজার টাকা। খাবার, ওষুধ এবং শ্রমিকের মজুরি সবই বেড়েছে।”জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আনিছুর রহমান জানান, “ঈদকে কেন্দ্র করে জেলায় ৮৭টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট নির্ধারণ করা হয়েছে। রাস্তার পাশে হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।”শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়ায কাযমীর রহমান বলেন, “খামারিরা এখন অনেক বেশি সচেতন। আমরা নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসা এবং পরামর্শ দিয়ে তাদের সহায়তা করছি, যার ফলে স্থানীয়ভাবে পশু উৎপাদন বেড়েছে এবং তা কোরবানির পশুর চাহিদা পূরণে সহায়ক হবে।”এছাড়া ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় দেশীয় উৎপাদনকারীরাই এবার বাজারের মূল ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন। যদিও এতে লাভের সম্ভাবনা বাড়ছে, তবুও উৎপাদন খরচ বৃদ্ধিতে খামারিরা রয়েছেন কিছুটা শঙ্কায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page