৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়ায় অবশেষে নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। পটিয়া হাজার হাজার ক্রীড়ামোদী জনতার জেগে থাকা স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জুলুয়ার দীঘির পাড়স্হ প্রায় ৪একর জমির উপর ৮কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম নির্মিত হচ্ছে।ইতিমধ্যে মাঠজুড়ে নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখা হয়।শ্রমিকদের কর্মব্যস্ততা,ইন্জিনিয়ার, প্রকৌশলী,ঠিকাদারদের কাজের গতি, প্রকল্পকর্মকর্তাদের তদারকিতে অনুভব করা যায় শীঘ্রই স্টেডিয়ামের কাজ শেষ করে ক্রীড়া প্রশাসনকে বুঝিয়ে দিবেন ঠিকাদার।২০১৬সালে তৎকালীন সরকারের সময়ে পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মানের জন্য সম্ভাব্য স্হানে জায়গা যাচাই বাছাই শুরু করেন।কাগজীপাড়া,হাইদগাঁও,জুলুয়ার দীঘির পাড় ৩টি জায়গা পর্যবেক্ষণ করে জুলুয়ার দীঘির পাড়কে নির্বাচিত করেন নির্বাচক কমিটি। ২০২৩সালে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করলে ও অর্থ বরাদ্দ না থাকায় প্রকল্পের কাজ বন্ধ থাকে।২০২৪সালে ৫ই আগষ্ট সরকার পতন ও রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় স্টেডিয়ামের কাজ আর এগোতে পারেনি।২০২৬সালে নির্বাচিত বিএনপি সরকার এসেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় স্টেডিয়ামের কাজের গতি ফিরে আসে।এই স্টেডিয়াম একটি পূণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স রুপান্তরিত হবে।এখানে নিয়মিত প্রশিক্ষণ,টূর্নামেন্ট,প্রতিযোগিতা মূলক ম্যাচ পরিচালিত হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরার ম্যানেজার মো:নুরনবী বলেন,আমরা যথাসময়ে পটিয়াবাসীকে একটি দৃস্টি নন্দন মিনি স্টেডিয়াম উপহার দিব।সিজেকেএস সাবেক নির্বাহী সদস্য ইন্জিনিয়ার জসিমউদদীন বলেন, সঠিক ব্যবস্হপনা থাকলে দক্ষিণ চট্টগ্রামে এটি সেরা মিনি স্টেডিয়াম হবে।দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ামোদিদের আলোচনার কেন্দ্র বিন্দু পরিণত হবে।চট্টগ্রাম মোহামেডান ক্লাবের কোচ নাছির উদ্দীন বলেন,এই স্টেডিয়াম নির্মিত হলে ঘরোয়া অনুশীলনে আর বিঘ্ন ঘটবে না।মফস্বল খেলোয়াড়দের অনুশীলন হবে নিয়মিত।বন্চিত ক্ষুদে খেলোয়াড় গন পূণাঙ্গ অনুশীলনের সুযোগ পাবে।জাতীয় পর্যায়ে নিজেকে গড়ে তোলার সুযোগ আছে।পরিপূর্ণ স্টেডিয়ামে রুপান্তরিত হলে জাতীয় ম্যাচ পরিচালনা সম্ভব হবে এই স্টেডিয়ামে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page