১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত নগরকান্দা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ শোভাযাত্রা অনুষ্ঠিত জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান চাটখলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন মুলাদীতে আঃ ছত্তার খানের আয়োজনে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠিত সাতকানিয়ায় সিআর পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার দশমিনায় ট্রাক থামিয়ে মাছ ডাকাতি: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

অপপ্রচার এর প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ইসমাইল তালুকদারের সংবাদ সম্মেলন-

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী,চট্টগ্রাম উত্তর সংবাদদাতা>>>সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক, আবুধাবি বিএনপির সভাপতি এবং রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি একটি পত্রিকায় তাকে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।তিনি বলেন, “আওয়ামী দুঃশাসনের সাথে আপোষ না করায় গত সতের বছর দেশে আসতে পারিনি।প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত করতে কাজ করেছি।দেশেও জেলা থেকে তৃণমূল পর্যায়ের প্রত্যেক নেতৃবৃন্দ যে যখন যোগাযোগ করেছে কিংবা আমি খবর পেয়েছি তাদের সবার পাশে থাকার চেষ্টা করেছি।যাদেরকে আমি বেশি সহায়তা করেছি, তারাই আমার পেছনে লেগেছে। দেশে আসার পর থেকে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে তারা। সাধারণ নেতৃবৃন্দের কাছে আমার গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বীত হয়ে আমার নিজ দলের কতিপয় নেতৃবৃন্দ ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই অপপ্রচার তারই একটা অংশ বলে আমি মনে করি।”তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যেও আল্লাহর অশেষ রহমতে বৈধ ব্যবসায়ের মাধ্যমে প্রতি মাসে ২০ লাখ টাকার উপর আয় হয়। তাই দেশে কোন জুলুম কিংবা কোন অবৈধ উপার্জন আমার দরকার নেই এবং এরসাথে আমি জড়িতও নয়।এছাড়া নিজাম হাজারীর সাথের যে ছবিটি প্রচার করা হচ্ছে,তাও এডিট করে দেয়া।তিনি বলেন,কিছুদিন পূর্বে সাংবাদিক পরিচয়ে এক লোক আমার সাথে কথা বলতে চাইলে আমি তার সাথে দেখা করে কথা বলি।নানা কথা বলার একপর্যায়ে সে টাকা দাবী করে। অপরাধী না হয়েও কেনো আমাকে দোষ চাপাচ্ছেন, টাকার জন্য হলে তো এমনিতেই দিতাম। সেখানে তার সাথে কথা বলে চলে আসি। কিছুদিন পর দেখি নাম সর্বস্ব একটি পত্রিকায় আমাকে নিয়ে মনগড়া তথ্য দিয়ে একটা নিউজ প্রকাশ করেছে।সেখানে যেসব কথা তিনি তুলে ধরেছেন তা সম্পূর্ণ, মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।ইসমাইল তালুকদার বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া একজন সৈনিক। ৯৬ সালের পর থেকে নানা হামলা, মামলার পরও আমার নিজ অবস্থান থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি৷ সেজন্যে আবুধাবি বিএনপি সভাপতির দায়িত্ব ছাড়াও ইউএই কেন্দ্রীয় বিএনপির সদস্য হিসেবে নয়টি ষ্টেইটের মধ্যে সাংগঠনিকভাবে আমার থেকে বেশি পরিশ্রম কেউ করেনি। যা সবাই অবগত আছেন।তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের দেশে আসার পর অন্তত ৭০টি সংবর্ধনা অনুষ্ঠানে আমি সংবর্ধিত হয়েছি। বলা ঠিক হবে না, তারপরও সরফভাটার ছোট-বড় মাদ্রাসা ছাড়াও রাঙ্গুনিয়ার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা কিংবা দরিদ্র-অসহায়দের আমি সর্বাত্মক সহায়তা করে যাচ্ছি। আমি কোন গ্রুপিংয়ের রাজনীতি করি না। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই আমি কাজ করবো৷ মিথ্যা অপপ্রচারের সাথে জড়িতদেরও অচিরেই মুখোশ উন্মোচন করাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা, পৌরসভা যুবদলের সিনিয়র সহ সভাপতি গাজী জসিম উদ্দিন, সরফভাটা ইউনিয়ন যুবদল সভাপতি খাইরুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম টিপু, আহমেদ হোসাইন তালুকদার, জিয়া মঞ্চ সভাপতি আহমেদ ছাফা, ঈমাম গাজ্জালী কলেজের সাবেক জিএস মোহাম্মদ হেলাল, ইলিয়াস মাহমুদ, মোহাম্মদ রাসেল, গিয়াস উদ্দিন, জাহেদুল আলম, জাবের হোসেন, মো. বাবুল, নজরুল ইসলাম, শাহিনুর বেগম প্রমুখ। ছবি:

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page