১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে বঙ্গবন্ধু -বঙ্গমাতা অনুর্ধ-১৭ ফুটবল ট্রুর্ণামেন্টের উদ্ধোধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

জৈন্তাপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২৩ইং-এর খেলা উদ্বোধন করা হয়েছে।৪ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফেরীঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে খেলা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, তৃণমুল পর্যায়ে খেলাধুলার মাধ্যমে আমাদের তরুন সমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। তিনি উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করায় সংশ্লিষ্ট সকল -কে ধন্যবাদ জানান।টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি টিমের টাইটেল জার্সির স্পন্সর করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে রোটারিয়ান খসরু স্বাগতিক বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ,জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সপ্রক্টর মুহিবুর রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য জালাল উদ্দিন,আদিবাসী নেতা বিশ্বজিত সুমের,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, শাহীন আহমদ,শাহিনুর রহমান, সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়ছর আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, ইমরান হোসেন দুলাল, রুবেল শরিফ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ও সাব্বির আহমদ। উদ্বোধনী খেলায় জৈন্তাপুর ইউনিয়ন বনাম দরবস্ত ইউনিয়ন মূখোমূখি হয় এবং টাইব্রেকারের মাধ্যমে দরবস্ত ইউনিয়ন জয়লাভ করে।দিনের অপর খেলায় ফতেহপুর ইউনিয়নের মোকাবেলা করে চারিকাঠা ইউনিয়ন এবং টাইব্রেকারে ফতেহপুর ইউনিয়ন জয়ী হয়।আগামীকাল অপরম্যাচে একই মাঠে বিকেল ৩ ঘটিকায় চিকনাগোল ইউনিয়নের মোকাবেলা করবে নিজপাট ইউনিয়ন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page