২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নীলফামারীতে নদীর ভাসমান কচুরিপানার উপর দিয়ে হেঁটে পারাপার কৌতুহলির ভিড়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>

যেখানে ঘটনা সেখানেই কৌতুহল আর উৎসুক জনতার উপচে পড়া ভিড়।ভিড় যে করতেই হবে।এমন ঘটনা ঘটেছে জেলার নীলফামারীর সদর চাপড়া সরমজানি ইউপির কোলঘেঁষে প্রবাহমান চারালকাটা নদীর নাপিতের ঘাট এলাকায়।এ নদীতে উজানের ঢলে ভেসে আসা পানির ওপর বিশাল স্তুপকৃত জমাট বাঁধা ভাসমান কচুরিপানার ওপর দিয়ে চলাচল করছে বাইসাইকেল,মোটর সাইকেল ও হাজারো উৎসুক জনতা।স্থানীয় মানুষও বটে।এমন আজবগোবি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে ছড়িয়ে পড়লে তা দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন প্রান্তরের হাজারো উৎসুক জনতা।বেলা বাড়ার সাথে সাথে নারী-পুরুষ,শিশু-কিশোরের মিলন মেলায় ঘাট এলাকা পরিণত হয় এক জনসমুদ্রে। রোববার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়,নদীর ৩০ফিট তলদেশের উপর প্রায় ৩০০ মিটার এলাকা জুড়ে স্তুপকৃত জমাট বাঁধা ভাসমান কচুরিপানা যেন কোন সমতলভূমি।নয়তো কোন পরিত্যক্ত ব্রীজ।এর ওপর দিয়ে দিব্যি চলাচল করছে বাইসাইকেল,মোটর সাইকেল ও হাজারো উৎসুক জনতা।এখানে আসা অনেক আগন্তুুক মাঝ নদীতে কচুরিপানার ওপর দাঁড়িয়ে নিজেকে সেলফি বন্ধি করে ছড়িয়ে দিচ্ছেন ফেস বুকে।অনেকে করছেন লাইফ ভিড়িও।একে কেন্দ্র করে নদীর পাড়ে জমে উঠেছে নাগর দোলা,বসেছে আচার-চাটনিসহ হরেক দোকান।রিকসা্,ভ্যান,সাইকেল নিরাপত্তায় বসেছে গ্যারেজ।স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন,১৫-১৬তিন দিন আগে উজানের ঢলে ভেসে আসা কচুরিপানা এখানে প্রায় ৩০০ মিটার অংশে নদীর দুই তীরে জমাট বাঁধে। পানির স্রোত নিচ দিয়ে বহমান থাকলেও কচুরিপানাগুলো আর নদীর ওই অংশ থেকে না সরায় স্থানীয় কিছু ছেলে কচুরিপানার ওপর দিয়ে পায়ে হেঁটে নদী পার হয়।বিষয়টি আজবগোবি ভেবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।এতে চারদিকে হইচই পড়ে। দৈনন্দিন ভাসমান কচুনিপানার এমন দূশ্য দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ,শিশু-কিশোরের হুমড়ি পড়া ভিড় বেড়ে যায়।আসলে এটা বিপদজনক।কখন না এর অতল গহব্বরে ডুবে যায়।কেউ নিষেধও মানছেনা।এখানে দেখতে আসা বাহাগিলী ইউপির নয়ানখাল মাঝা পাড়া গ্রামের কাজলি বেগম বলেন,লোকমুখে শুনে ও ফেসবুকে দেখে এখানে এসেছি।আসলেই এটা আজবগোবি ঘটনা। এর আগে আমি ভাসমান কচুরিপানার ওপর দিয়ে হেঁটে কিংবা অন্য যানবাহ চলাচল করতে দেখিনি।আজকে দেখলাম।এ ব্যাপারে চাপড়া সরমজানি ইউপি চেয়ারম্যান মু.জাহাঙ্গীর আলম শাহ্ বলেন,কচুরিপানার ওপর দিয়ে পারাপারের বিষয়টি জানতে পেরে আমি নিজেই ঘটনাস্থলে যাই।কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কচুরিপানার উপর দিয়ে সকল ধরনের যাতায়াত নিষিদ্ধ করণের বিশেষ সতর্কীকরণ বার্তা ব্যানারে লিখে নদীর দুই পাড়ে সাটিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page