২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

উন্নয়নের নামে সরকারের লুটপাট,আওয়ামী লীগের সভানেত্রী বুঝে গিয়েছে যে তারা আর ক্ষমতায়ই নেই ……………….ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধিঃ>>>

আওয়ামী লীগ উন্নয়নে নামে লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি আরো বলেন, যে পঞ্চদশ সংশোধনীর দোহাই দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চায় সেই পঞ্চদশ সংশোধনী বৈধ নয় । বিচারকদের রায় বিরোধী, সংবিধান বিরোধী এটা পাস করা হয়েছিল যেটা কোনমতেই গ্রহণযোগ্য নয়।আওয়ামী লীগের আত্মবিশ্বাস কমে গিয়েছে বলেও দাবি করে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের সভানেত্রী বুঝতে পেরেছেন যে তিনি ক্ষমতায় নেই এবং তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মানুষ তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। এর আগে তিনি বিএনপি জেলা কার্যালয়ের জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন।মিজা ফখরুল আরো অভিযোগ করে বলেন এই সরকার মানুষের মুক্তচিন্তা ভাবনা গুলোকে সমৃদ্ধ করার কোন চেষ্টাই করেনি, তাদের প্রচেষ্টাই ছিল শিক্ষাব্যবস্থাকে অব্যবস্থায় পরিণত করা। আর উন্নয়নের নামে কিছু স্ট্রাকচার তৈরি করে লুটপাট করা।এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page