১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বিরামপুরে জমে উঠেছে কোরবানির হাট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি>>>

আর মাত্র কয়েকদিন পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। প্রতিবছরের ন্যায় এবারো কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দিনাজপুরের বিরামপুর পৌর শহরে ঐতিহ্যবাহী বিরামপুর পশুর হাট জমে উঠেছে। এবারের হাটে কোরবানির পশুর দাম অনেকটা স্বাভাবিক থাকায় খুশি ক্রেতারা।৪০ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকার গরু রয়েছে হাটে। ক্রেতারা তাদের সমর্থ অনুযায়ী কোরবানির পশু কিনতে পারছেন।বিরামপুর উপজেলার সাথে আশপাশের উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে গরু ছাগল বিক্রি করতে আসছেন খামারিরা। হাটে বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের গরু-ছাগলের মধ্যে দেশি জাতের গরু-ছাগলের প্রাধান্য সবচেয়ে বেশি।বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তীর দেওয়া তথ্য অনুযায়ী এবার ঈদ উপলক্ষে ১৬ হাজার ৫০৬ টি কোরবানির পশু এ উপজেলায় প্রস্তুত রয়েছে। এছাড়াও আশেপাশের উপজেলা থেকে প্রচুর পরিমাণ গরু ছাগল আমদানি হয়ে থাকে।সীমান্তবর্তী উপজেলা হওয়ায় যাতে ভারতীয় গরু ছাগল অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ হতে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। সপ্তাহে দুইদিন শনিবার ও মঙ্গলবার পশুর হাট বসে। সেখানে আমাদের ভেটেরিনারি মেডিকেলের ৩ টি টিম রয়েছে। তারা কোরবানি পশুর স্বাস্থ্য সেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন।বিরামপুর পৌরসভার গরু ছাগলের হাটে দাম স্বাভাবিক থাকায় ক্রেতারা অনেক খুশি কিন্তু খামারিরা বলেন পশুর খাদ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হওয়ায় আশানুরূপ দাম না পাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page