১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চন্দনাইশে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ধস: অক্ষত অর্থমন্ত্রী ও নেতারা মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পটিয়ায় সুচক্রদন্ডীর জগন্নাথ ধামের “রথযাত্রা” অনুষ্ঠিত। সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে: আনোয়ার হোসেন খোকন মালদ্বীপে কর্মী সমাবেশে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জমির দালালের অর্থ আত্মসাৎ, সাংবাদিককে ২৪ ঘন্টার ভিতরে মেরে ফেলার হুমকি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি>>>>>

চাঁপাইনবাবগঞ্জে টাকা ধার নিয়ে সেই টাকা দিয়ে জমি ক্রয়-বিক্রয় করে অংশীদারদের ভাগ না দেয়া ও টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে এক জমির দালালের বিরুদ্ধে। এমনকি এনিয়ে সংবাদ প্রকাশ করতে বক্তব্য নিতে গেলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন ও,২৪ ঘণ্টার মধ্যে প্রাণে মেরে ফেলার আল্টিমেটাম দিয়েছে,ওই দালাল। নিজের নিরাপত্তা ও টাকা ফেরতের দাবিতে থানায় এজাহার ও লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক ও জমি ক্রয়-বিক্রয় দলের প্রতারণার শিকার ভুক্তভোগী।জানা যায়,দীর্ঘদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিজেকে বড় মাপের ক্যাডারের মূল হোতা পরিচয়ে জমি কেনা-বেচার দালালি করেন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর এলাকার মৃত আরেজ আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৪৫)। এরই সূত্র ধরে জিয়ার সাথে পরিচয় হয় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. মজিবুর রহমানের (৫৩) সাথে।স্থানীয় বাসিন্দা,মামলার বাদি,নথি ও থানা সূত্রে জানা যায়,দালাল জিয়া ও মজিবুর রহমানসহ তিনজন মিলে একটি দল গঠন করে সমানা হারে টাকা ভাগবাটোয়ারা করার শর্তে মাটির ব্যবসা শুরু করে। এবাবদ জিয়া মজিবুর রহমানের কাছ থেকে ১ লাখ টাকা ধার নেয়। পরে চুক্তিবদ্ধ থাকা একটি জমি বিক্রি করে ১২ লাখ টাকা লাভ হয়। এ টাকা মজিবুর রহমানকে না দিয়ে একায় আত্মসাৎ করেন জিয়া প্রতার।ভুক্তভোগী মজিবুর রহমান বলেন, ধারের ১ লাখ টাকা ফেরত ও ১২ লাখ টাকা লাভের অংশ চাইলে নানারকম টালবাহানা শুরু করে জিয়া। এমনকি গত ২০ দিন থেকে ফোন রিসিভ করাও বন্ধ করে দেয়। এনিয়ে তার সাথে সরাসরি দেখা করতে চাইলেও সে দেখা করতে রাজি হয়না। এমনকি উল্টো আমাকে নানরকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। তাই বাধ্য হয়েই থানায় অভিযোগ দিয়েছি নিজের নিরাপত্তার জন্য।এনিয়ে সংবাদ প্রকাশ করতে যাওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি এসএম রুবেলকে। পরে তিনি নিজের নিরাপত্তা চেয়ে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় এজাহার দায়ের করেছেন।এবিষয়ে সাংবাদিক এসএম রুবেল বলেন,জমির দালালী করে জমির ক্রেতা-বিক্রেতাদের সাথে প্রতারণা ও গণহারে সুদের টাকা লেনদেন একাধিক চেক রেখে ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে জিয়ার বিরুদ্ধে। মজিবুর রহমানের টাকা আত্মসাৎ নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তার কাছে গেলে আমাকে হত্যার হুমকি দেয় প্রকাশ্যে দিবালোকে। জমির দালালী ছাড়াও জিয়া তার এলাকার হতদরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষকে চড়া সুদের ফাঁদে আটকে ঋণ প্রদান করে। এনিয়ে অনেকেই নিঃস্ব হয়েছে তার কারনে,এছাড়াও গোপন সূএে জানা যায়,নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলাকে,বিদেশে যাওয়াই ৩ লক্ষ টাকা ধার দেয়,এখন বর্তমান তার উপর ৮ লক্ষ টাকা দাবি করে তাকে প্রতিনিয়ত হুমকির মধ্যে রেখেছে।এনিয়ে জেলার একটি প্রেসক্লাবের সভাপতি বলেন,সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন প্রাণনাশের হুমকির শিকার হওয়ার ঘটনাটি অত্যান্ত দু:খজনক ও উদ্বেগের। আমরা আশা করি,তাকে দ্রুত গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন বলেন,তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দ্রুত। বিস্তারিত আসছে তার বিরুদ্ধে আরো একাধিক তথ্য নিয়ে পর্ব

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page