৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়। ঢাকা-কক্সবাজার -ঢাকা মহানগর এক্সপ্রেস ট্রেন-টা চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া ট্রেন স্টেশনে যাত্রী উঠানামার জন্য জনগণের যাত্রা বিরতি দাবি মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আব্দুল মালেক গ্রেফতার পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু। ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় সাতকানিয়ায় জন্মনিবন্ধন সংশোধনে ফি-বাণিজ্য: ভোগান্তিতে সাধারণ মানুষ পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথের পর কমিটি ঘোষণা। রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ মহেশখালীতে পুলিশের অভিযান! অস্ত্র, মাদক সহ ৯ মামলার আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি।
     
             

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো. আরফান আলী :

কঠোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্য দিয়ে ঠাকূরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। তিনি সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকূরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। এ সময় জেলা নির্বাচন ও স্থানীয় প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনের।এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) ৩ হাজার ২৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) ৪৪৯ ভোট পেয়েছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মোট ভোট প্রদানের হার দাঁড়ায় ৬৪ দশমিক ৭৭ শতাংশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।ঠাকূরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৯ অক্টোবর এই উপ-নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঢাকা-কক্সবাজার -ঢাকা মহানগর এক্সপ্রেস ট্রেন-টা চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া ট্রেন স্টেশনে যাত্রী উঠানামার জন্য জনগণের যাত্রা বিরতি দাবি
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আব্দুল মালেক গ্রেফতার
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু।
​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
সাতকানিয়ায় জন্মনিবন্ধন সংশোধনে ফি-বাণিজ্য: ভোগান্তিতে সাধারণ মানুষ
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথের পর কমিটি ঘোষণা।
রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

You cannot copy content of this page