২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

সরকারি রাজস্ব ফাঁকি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর দীর্ঘ শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাজীপুরের হাবিবুর রহমান ওরফে পল্টি হাবিবের বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সম্পাদকের বিরুদ্ধে মামলাটি করা হয়। তবে মামলার অভিযোগ ও এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্যের বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রাপ্ত তথ্যমতে, গত ২৭ আগস্ট গাজীপুরের হোটেল ব্যবসায়ী হাবিবুর রহমান দুই সম্পাদকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, রাজধানীর কাকরাইল মোড়ে অস্ত্র ঠেকিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল।সংবাদমাধ্যমটির পক্ষ থেকে মামলাটিকে হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, হাবিবুর রহমানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিশোধমূলকভাবে মামলাটি করা হয়।সাংবাদিক সংগঠনের প্রতিবাদ দুই সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই সোচ্চার রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে তাঁদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান ও অ্যাডভোকেট মশিউর রহমান।এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হতে পারে। তবে কোনো ধরনের তদন্ত ছাড়াই সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কতটা আইনসিদ্ধ, তা নিয়ে প্রশ্ন রয়েছে তাঁর।সাংবাদিক সংগঠনটির নেতারা জানান, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা হলে তাঁরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।সত্য প্রকাশে অনড় থাকার ঘোষণা সম্পাদকের জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান দাবি করেন, সাংবাদিকদের অনুসন্ধানী কাজ ও লেখনী থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। মামলা বা হুমকি দিয়ে সত্য প্রকাশের অগ্রযাত্রা থামানো যাবে না।মামলার অভিযোগ, আদালতের কার্যক্রম ও দুই সম্পাদকের জামিনের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page