বাংলাদেশ সংবাদ প্রতিদিন মোবাইল অ্যাপস ডাউনলোড করতে ক্লিক করুন

বাংলাদেশ সংবাদ প্রতিদিন
- আপডেটের সময় :
অক্টোবর ২৫, ২০২৬
-
৯:১৬
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- সব হারিয়ে শুধু স্মৃতি গুলো রয়ে গেলো
যে মানুষটি ছিলো শান্তি সেই কষ্ট হয়ে গেলো
চলার পথে কিছু বিদায় মেনে নেওয়া যায় না
ভুলে যাওয়া যায় না হৃদয়ে বহমান রয়।
- অতীতটা চুপ কিন্তু স্মৃতি গুলো কথা কয়
হয়তো একদিন আমিও সবকিছু ছেড়ে
প্রকৃতির রূপ সৌন্দর্যে হাসতে শিখবো
মানুষ মাত্রই ভুল ফিরে আসবে কুল।
- মৃত্যুর সময় অসময় বলতে কিছু নেই
আমি চলে গেলেও মনে কষ্ট পেয়ো না
যে ক্ষতিগুলো আমার জীবনে হয়েছে
আর এরকম ক্ষতি কারো করিও না।
- আমার মাথা নষ্ট করতে চেয়েও পারোনি
তবে অন্য কারো মাথা নষ্ট করিও না
তোমার কন্ঠ আমার ভালো লাগে বলে
তুমি ও আমার সঙ্গে প্রতারণা করলে।
- তুমি ছিলে আমার পছন্দের মানুষ
তোমাকে ভাবতেই আমার ভালো লাগে
তুমি ছিলে আমার সকালের সুবাস
তুমি ছিলে রাতের জোনাকির আলো।
- তুমি ছিলে আমার মনের আত্মবিশ্বাসী মানুষ
তুমি ছিলে আমার সারাদিনের ভাবনার তরী
আমি তোমাকে কেমনে ভুলে থেকে পথ চলি
মন থেকে বলি আমি তোমাকে ভালোবাসি।
মন্তব্য